=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যুবভারতীতে ভারত বনাম ব্রাজিলের ম্যাচ দেখতে চান? টিকিটের দাম কত জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতায় খেলতে আসছে ব্রাজিল (Brazil)। আগামী অক্টোবরের 3 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় দলের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর সেই ম্যাচের আগে কৌতুহল বেড়েছে শহরের ভক্তদের। অনেকেরই প্রশ্ন, ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিটের দাম কত হবে (India Vs Brazil Match Ticket)? কবে থেকে পাওয়া যাবে সেই টিকিট? অনলাইনে কি হাইভোল্টেজ ম্যাচের টিকিট মিলবে? অনেকের তো আবার এও প্রশ্ন, দুই দলের ফুটবল ম্যাচের টিকিটের দাম কি 1,000 এর মধ্যে থাকবে?

কবে শহরে আসছে ব্রাজিল দল?

ব্রাজিলের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী অক্টোবর মাসে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে তাদের চ্যাম্পিয়ন দল। যেহেতু 3 অক্টোবর ম্যাচের দিন নির্ধারিত হয়েছে ফলে তারা অনেক আগেই শহরে এসে পড়তে হবে ভিনিসিয়াস জুনিয়রদের। আপাতত যা খবর, সেপ্টেম্বরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে ব্রাজিল থেকে অস্ট্রেলিয়া ঘুরে ভারত তথা কলকাতায় আসবেন ব্রাজিলের ফুটবলাররা। কাজেই রাফিনিয়াদের কাছে এই সফর যথেষ্ট দীর্ঘ হতে চলেছে।

আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও কয়েকটি সূত্র বলছে, 96 সদস্যের ব্রাজিল দল আসছে কলকাতায়। সেই দলে ফুটবলারদের পাশাপাশি থাকছেন কোচিং স্টাফ, মেডিকেল টিমের সদস্য থেকে শুরু করে টেকনিক্যাল টিমও। শোনা যাচ্ছে, ব্রাজিলের 96 সদস্যের দলের প্রত্যেকেই নাকি হোটেলের আলাদা আলাদা রুমে থাকার কথা জানিয়েছেন। সেক্ষেত্রে শহরের বুকে ব্রাজিলিয়ানদের কোন রুমে রাখা যায় তা নিয়েও দীর্ঘ আলাপ-আলোচনা বাকি।

আরও পড়ুন: ফিরল ৯৩ বছরের ইতিহাস, ভারতের প্রথম স্পিনার হিসেবে টেস্টে নজির মানব সুথারের

এছাড়াও, ডুরান্ড কাপের কারণে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের কাদায় যা অবস্থা তা দেখে একপ্রকার মাথা ঘুরে যাবে ব্রাজিলের টেকনিক্যাল টিমের সদস্যদের! কাজেই তাঁদের পরামর্শ নিয়ে তৈরি করতে হবে প্র্যাকটিস গ্রাউন্ড। পাশাপাশি মূল ময়দান বা যুবভারতীর মূল মাঠেও কিছু বদল আসতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন প্রশ্ন ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিটের দাম কত হবে? এখনও পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দলের দুর্ধর্ষ ম্যাচের টিকিটের দাম নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মনে করা হচ্ছে, যেহেতু ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ সেক্ষেত্রে প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচের টিকিটের দাম মোটেও কম হবে না।

1 thought on “যুবভারতীতে ভারত বনাম ব্রাজিলের ম্যাচ দেখতে চান? টিকিটের দাম কত জানেন?”

  1. [8607]fb88 | Link vào chính thức và hướng dẫn chơi casino online,fb88 cung cấp link vào chính thức, hỗ trợ tải app fb88 nhanh chóng. Tìm hiểu cách chơi baccarat online và nạp tiền casino qua Momo dễ dàng. Truy cập ngay! visit: fb88

    Reply

Leave a Comment