সহেলি মিত্র, কলকাতা: বড় প্ল্যান করছে পূর্ব রেল (Eastern Railways Zone)। সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী কয়েক বছরের মধ্যে এক ধাক্কায় ১২ হাজার কোটি টাকা খরচের প্ল্যান করছে পূর্ব রেল। জানলে অবাক হবেন, পূর্ব রেল তার নেটওয়ার্ক জুড়ে প্রায় ১২,০০০ কোটি টাকার সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে, যা আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
পূর্ব রেলে ১২, ০০০ কোটি টাকা বিনিয়োগ!
এক রিপোর্ট অনুযায়ী, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পান্ডে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে , এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো এই অঞ্চলে (Region) রুটের সক্ষমতা বৃদ্ধি করা। রেল কর্তারা জানিয়েছেন, মোট বরাদ্দের মধ্যে প্রায় ১০,০০০ কোটি টাকা ৫৬৩ কিলোমিটার রেললাইন সম্প্রসারণে ব্যয় করা হবে এবং আরও ২,০০০ কোটি টাকা ১০টি বাইপাস প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে। গীতিকা পান্ডে আরও বলেছেন, শক্তিশালী রেল সংযোগ লজিস্টিক খরচ কমাতে, সরবরাহ শৃঙ্খল উন্নত করতে এবং বাজারগুলোকে আরও দক্ষতার সাথে সংযুক্ত করার মাধ্যমে উৎপাদন খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
তিনি জানান, ‘ট্রেন বাজার, মানুষ এবং আকাঙ্ক্ষাকে সংযুক্ত করে। গীতিকা পান্ডের মতে, একটি শক্তিশালী রেল নেটওয়ার্ক লজিস্টিক খরচ কমাতে, সরবরাহ শৃঙ্খলকে সুসংহত করতে এবং উৎপাদন খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এর পাশাপাশি অর্থনীতিতে নিজেদের অবদান জোরদার করার জন্য তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনী পণ্য এবং সাশ্রয়ী সমাধান তৈরিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
আরও পড়ুনঃ ২০৩০ সালের মধ্যে ২৩৮টি এসি লোকাল ট্রেন চালানোর ঘোষণা রেল মন্ত্রীর
উপকৃত হবেন সাধারণ যাত্রীরা
এমনিতেই যত সময় করছে ততই পূর্ব রেল থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব রেলের পরিধি বাড়ছে। খুলে যাচ্ছে একের পর এক রেলপথের দরজা। যাইহোক, অদূর ভবিষ্যতেই রেলের এই ১২,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা যদি সফল হয় তাহলে সব থেকে বেশি উপকৃত হবেন সাধারণ যাত্রীরা তাতে কোনও সন্দেহ নেই।
[9080]Rivalry Bet Login | Legit Slots Gcash at Baccarat,Gamitin ang rivalry bet login para sa legit online slots gcash. Alamin din kung paano maglaro ng baccarat at i-download ang app para sa mabilis na cashout. visit: rivalry bet