‘নিজের নাতির নাম রেখেছেন তৈমুর’ বন্দে মাতরম প্রসঙ্গে শর্মিলাকে আক্রমণ শমীকের

প্রীতি পোদ্দার, কলকাতা: বন্দে মাতরম নিয়ে ক্রমেই বিতর্ক (Vande Mataram Controversy) বাড়ছে দেশজুড়ে। গেরুয়া শিবিরের মত, প্রথম দুটি স্তবকের বদলে সম্পূর্ণ গান গাইতে হবে। এবার সেই ইস্যু নিয়ে পুনরায় জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক দানা বাঁধল। ধর্ম নিরপেক্ষ দেশে সব ধর্মের মানুষের পক্ষে আদৌ পুরো গানটি গাওয়া সম্ভব হবে কিনা, সেই নিয়ে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) সন্দেহ প্রকাশ করতেই বিজেপির কটাক্ষের শিকার হলেন! সেই প্রেক্ষিতেই এবার তাঁকে চরম আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

কী বলেছিলেন শর্মিলা ঠাকুর?

বন্দে মাতরম প্রসঙ্গে সম্প্রতি প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন যে, “আমার মনে হয়, এমন অনেক ধর্মবিশ্বাসী মানুষ আছেন এদেশে, যাঁরা বহু দেবদেবীতে বিশ্বাস করেন না। তাঁরা এক ও অদ্বিতীয় ঈশ্বরে বিশ্বাসী। ‘বন্দে কালী’ ‘বন্দে দুর্গা’- এমন পংক্তিগুলির জন্য কিছু কিছু ধর্মের মানুষের কাছে এই গান গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়াতে পারে। তাই দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধাজ্ঞাপক প্রথম দুটি স্তবকই সর্বজনগ্রাহ্য।” আর সেই মন্তব্য প্রকাশ্যে আসতে না আসতেই রীতিমত সোশ্যাল মিডিয়ায় বিতর্কে ঝড় ওঠে। এমনকি কঙ্গনা রানাওয়াত তাঁকে ‘হিন্দু-মুসলিম মানসিকতার ঊর্ধ্বে উঠে’ আসার পাঠ দিয়েছিলেন। আর এবার মুখ খুললেন শমীক ভট্টাচার্য।

কী বলেছিলেন শমীক ভট্টাচার্য?

সূত্রের খবর, প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে উদ্দেশ্য করে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, “শর্মিলা ঠাকুর তাঁর ব্যক্তিগত মতামত বলতেই পারেন। কিন্তু যে আক্রমণকারী তৈমুর ভারতে এসে মন্দির ধ্বংস করেছিল, সাধারণ মানুষকে হত্যা ও ধর্মান্তরিত করেছিল, সেই একই নাম রয়েছে ওঁর নিজের বাড়িতেও। উনি নিজের নাতির নাম রেখেছেন তৈমুর আলি খান। তাই ‘বন্দে মাতরম্’ নিয়ে উনি যত কম কথা বলেন, ততই মঙ্গল।” অন্যদিকে একই সুরেই সুর চড়ালেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তিনি বলেন, “দেশপ্রেমের পাঠ ওঁর বা কংগ্রেসের কাছ থেকে শেখার প্রয়োজনীয়তা নেই।”

আরও পড়ুন: বাতিল হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন? অবশেষে এল সুখবর, চেক করুন স্ট্যাটাস

প্রসঙ্গত, শর্মিলা ঠাকুরের ছেলে সইফ আলি খান এবং করিনা কাপুরের বড় ছেলের নাম রাখা হয়েছিল ‘তৈমুর আলি খান’। আর এই নামকরণ নিতে কম কটাক্ষ হয়নি সেই সময়। এমনকি অনেকেই দুধের শিশুর মৃত্যুকামনা পর্যন্ত করেছিলেন। যদিও করিনার ব্যাখ্যা ছিল, ‘তৈমুর শব্দের অর্থ লোহা’। নায়িকা চেয়েছিলেন, ছেলে ভবিষ্যতে লৌহমানবের মতো তৈরি হোক। আর এবার বন্দেমাতরম নিয়ে শর্মিলা ঠাকুর মন্তব্য করায় বিজেপির ক্ষোভের মুখে পড়লেন তিনি।

1 thought on “‘নিজের নাতির নাম রেখেছেন তৈমুর’ বন্দে মাতরম প্রসঙ্গে শর্মিলাকে আক্রমণ শমীকের”

  1. [8490]golbatbet Official Login | বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো বোনাস,golbatbet অ্যাপ ডাউনলোড করে সেরা স্লট গেম খেলার নিয়ম জানুন এবং বিকাশ দিয়ে সহজ পেমেন্টে আকর্ষণীয় বোনাস বুঝে নিন। আজই জয়েন করুন। visit: golbatbet

    Reply

Leave a Comment