=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“ধৈর্য ধরা শিখতে হবে..” বৈভবের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য রাহুল দ্রাবিড়ের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে রয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে উত্থানের পর ভারতীয় দলে সুযোগ পেয়েছেন এই খুদে ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর জিম্বাবুয়ে সিরিজের একেবারে তাণ্ডব চালিয়েছেন এই খেলোয়াড়। হয়েছিলেন প্লেয়ার অব দ্য সিরিজ। এবার সেই বৈভব সূর্যবংশীকে তাঁর ভবিষ্যৎ নিয়ে বিরাট মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

বৈভবের ভবিষ্যৎ নিয়ে বড় মন্তব্য রাহুলের

বৈভব লাল বলের ক্রিকেটে খেলুক সেটা চান ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। এর আগে বৈভব প্রসঙ্গে মুখ করে সে কথা জানিয়েছিলেন তিনি। শুধু সচিন নন, বৈভব সূর্যবংশীর টেস্ট খেলা নিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন আরও বেশ কয়েকজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারও। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid On Vaibhav Sooryavanshi)। ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন, বৈভব সূর্যবংশীর অবশ্যই লাল বলের ক্রিকেটে খেলা উচিত।

ভারতীয় দলের প্রাক্তন সদস্যের কথায়, “আমার মনে হয় সব সময় একটা ভারসাম্য বজায় রাখতে হয়। এটা দুর্দান্ত বিষয়ে যে বৈভব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাধ্যমে ভারতে টি-টোয়েন্টি এবং পরবর্তীতে ওয়ানডেতে খেলে অভিজ্ঞতা অর্জন করেছে। তবে তাঁর কাছে সুযোগ রয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের টেস্ট ম্যাচ খেলার। সে লাল বলের ক্রিকেটে নিজেকে তৈরি করার অনেক সময় পাবে।”

আরও পড়ুন: বাতিল হয়েছে অন্নপূর্ণা যোজনার আবেদন? অবশেষে এল সুখবর, চেক করুন স্ট্যাটাস

এদিন ভারতীয় কিংবদন্তি আরও বলেন, “আমরা সবাই চাই বৈভব টেস্ট ক্রিকেট খেলুক, সেখানে টিকে থাকুক এবং নিজেকে উন্নত করুক। আমাদের বৈভবের মতো খেলোয়াড়কে খুব প্রয়োজন। ও ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলতে পারে।”। ভারতীয় তারকা মনে করেন, বৈভব লাল বলের ক্রিকেটে একবার সেট হয়ে গেলে সাদা বলের ক্রিকেটের থেকে ভাল পারফর্ম করবেন! একই সাথে দ্রাবিড়ের পরামর্শ, ক্রিকেটে উত্থান পতন থাকবেই, তা দেখে ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরা শিখতে হবে বৈভবকে। সব মিলিয়ে, সূর্যবংশী সাদা বলের পাশাপাশি লাল বলেও সমানভাবে খেলুক মনে প্রানে চাইছেন রাহুল।

Leave a Comment