=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

স্ত্রী, সন্তান সহ অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের ৪ জনকে খুন! বাংলাদেশে ফের হিন্দু হত্যা

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের হিন্দু হত্যার (Hindu Family Murder) ঘটনা ঘটল বাংলাদেশে (Bangladesh)। জানা গিয়েছে, রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকেই নৃশংসভাবে খুন (Rangpur Hindu murder) করেছে কয়েক দুষ্কৃতী। আর এই খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ, অনুমান এই হত্যা দু’দিন আগেই হয়েছিল, পরে তালাবন্ধ ঘর থেকে দুর্গন্ধ বেরোতেই স্থানীয়রা টের পায়। ইতিমধ্যেই ঘটনার সমালোচনায় সরব মানবাধিকার সংগঠন। তীব্র আতঙ্ক ছড়িয়েছে বাংলাদেশের সংখ্যালঘুদের মধ্যে।

বাংলাদেশে ফের হিন্দু হত্যা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শনিবার, বাংলাদেশের রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের একটি তিনতলা ভবন থেকে এক অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তালাবদ্ধ ঘর থেকে বছর ৬৫-র স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর দেহ পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একদল দুষ্কৃতকারী বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের হত্যা করেছে। শুধু তাই নয় খুনের আগে ওই অবসরপ্রাপ্ত শিক্ষকের স্ত্রী ও মেয়েকে ধর্ষণও করা হয়েছে।

তদন্তে নামল পুলিশ

রংপুর সিআইডি পুলিসের পরিদর্শক আবু হাসান কবির জানান, “পুরো ভবনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। তাঁদের কেউ হত্যা করেছে। তিনতলা ভবনের দ্বিতীয় তলায় পুরো পরিবার থাকত।” কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি এ কে এম নাজমুল কাদের বলেন, মনে করা হচ্ছে যে, দু-তিন দিন আগে ওই হত্যার ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, গঠন করা হয়েছে একটি বিশেষ দল। ময়নাতদন্তের জন্য দেহগুলি পাঠানো হয়েছে হাসপাতালে। নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুন: টুলু-কাণ্ডে নয়া মোড়, এবার ডোমকলে সায়গলের বাড়িতে তল্লাশি অভিযান বীরভূম পুলিশের

প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার, সম্পত্তি দখল, মন্দির ভাঙচুরের একাধিক ঘটনা প্রকাশ্যে উঠে এসেছে। এমনকি আগুনে পুড়িয়ে মারার ঘটনাও শোনা গিয়েছে। এমতাবস্থায় হিন্দু ব্রাহ্মণ শিক্ষক পরিবারের চারজনকে একযোগে খুনের এই ঘটনা ফের বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই বিভিন্ন মানবাধিকার সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে এবং শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে প্রতিবাদও শুরু হয়েছে।

1 thought on “স্ত্রী, সন্তান সহ অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের ৪ জনকে খুন! বাংলাদেশে ফের হিন্দু হত্যা”

  1. [7899]qqgg লগইন ও অ্যাপ ডাউনলোড | সেরা অনলাইন স্লট গেম,qqgg লগইন করে সেরা অনলাইন স্লট গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট এবং সহজ নিয়ম মেনে বোনাস পেতে আজই অ্যাপ ডাউনলোড করুন। visit: qqgg

    Reply

Leave a Comment