=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘আরও যদি বিশ লাখ মহিলা যোগ্য হয় …’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বয়ান মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: ভোট না দিলে মিলবে না অন্নপূর্ণার যোজনার (Annapurna Yojana) টাকা। স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। হ্যাঁ, আগস্টের কিস্তি বহু মহিলার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ঢোকেনি, এই অভিযোগে রাজ্যের বিডিও অফিস থেকে শুরু করে পৌরসভা কিংবা এসডিও অফিস ঘেরাও করে আন্দোলন চালাচ্ছেন তাঁরা। এমনকি ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য বিরোধীরা আন্দোলনে নামছে। এবার তাদের উদ্দেশ্যেই স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর

আসলে সম্প্রতি বিষ্ণুপুরের সরকারি দফতরের সামনে অন্নপূর্ণা যোজনা না পেয়ে এক মহিলার কপাল চাপড়ানোর ভিডিও ভাইরাল হয়। পরে অভিযোগ ওঠে, ওই মহিলা আদতে একজন তৃণমূলের কর্মী। এমনকি তাঁর তিনতলা বাড়ি, ছেলে চাকরি করে। রাজ্য সরকারের উপর বিরোধিতার জেরেই এরকম অভিনয় করেছেন তিনি। সেই ইস্যু তুলে ধরে আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, “যাঁরা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তাঁরা ওই রাস্তায় চিৎকার করুন বা গড়াগড়ি খান…কোনও লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়।”

শুভেন্দু অধিকারীর আরও সংযোজন, “আমরা হিউজ ম্যান্ডেড নিয়ে জিতেছি। সব যোগ-বিয়োগ ৫ বছর পরে হবে। এত চঞ্চল হয় নাকি কেউ? ২০৮ টা এমএলএ জিতেছে। একটা আমি ছেড়েছি বলে ২০৭। ২ কোটি ৯২ লক্ষ ভোটার। পাঁচ বছরের ম্যান্ডেড। আরও যদি ২০ লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি…কথা না বলেই বলছি, দেবো আমরা। অর্থ জোগাড় করে দেব। কোনও সমস্যা নেই।”

আরও পড়ুন: হাতে লাল সুতো, ফোনে হিন্দু মেয়েদের প্রাইভেট ফটো, হাবড়ায় গ্রেফতার ‘লাভ জিহাদি’

প্রসঙ্গত, এই মাসে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে প্রায় ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছে। যার মধ্যে সিংহভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের গরমিল ছিল। এছাড়া যাদের তিনটি ঘর বা সরকারি চাকরির কারণে আবেদন রিজেক্ট করা হয়েছিল, অথচ তাঁরা যোগ্য, তাঁদের তথ্য পুনরায় পৌরসভা বা বিডিও অফিসের তরফ থেকে ভেরিফিকেশন করে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থ সহায়তা। ২০ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে বলে জানালেও পুনরায় মহিলাদের তথ্য ভেরিফিকেশন করে ২৮ তারিখ পর্যন্ত এই মাসে টাকা দেওয়া হবে, এমনটাই খবর নবান্ন সূত্রে।

Leave a Comment