=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘প্রতিশ্রুতি রক্ষার্থে ব্যর্থ কেন্দ্র’, ৫ সেপ্টেম্বর ফের আন্দোলনের ডাক সিজেপির

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে ফের আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party)। কেন্দ্রীয় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, এই দাবিতেই আগামী ৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে (CJP Protest) তারা। এমনকি অভিজিৎদের দাবি, যেখানে কেন্দ্র ২৫ জুলাই প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়, সেখানে কেন সেই প্রতিশ্রুতি মানা হল না? আগামীর এই কর্মসূচিতে দেশজুড়ে যুবক-যুবতীর অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে সিজেপির তরফ থেকে।

ফের কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির

দেশের যুবকদের উপর দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্র। সেই সূত্রে সোমবার দুপুর দুটোয় এক সাংগঠনিক বৈঠক করে দলের কর্মকর্তারা এই বিক্ষোভের ঘোষণা করেন। সিজেপির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ এই পদযাত্রাটি ইন্ডিয়া গেট থেকে শুরু করে দিল্লির পুলিশ সদর দফতরের দিকে অগ্রসর হবে, এবং এই কর্মসূচির নেতৃত্ব দেবে নিহত নিট পরীক্ষার্থীদের পরিবার এবং গত ২০ জুলাইয়ের সংসদ অভিযানে পুলিশের বর্বরতার শিকার হওয়া ব্যক্তিরা।

সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, “আমরা ঘোষণা করছি, নিহত নিট পরীক্ষার্থী ও পুলিশের বর্বরতার শিকার হওয়া ছাত্র-ছাত্রীদের পরিবারের নেতৃত্বে এবং সারা দেশ থেকে অগণিত ছাত্রছাত্রী ও তরুণ নাগরিকদের অংশগ্রহণে আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লির পুলিশ সদর দফতর পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।” কারণ সরকার ছাত্র যুবদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করেছে। সেই কারণেই ফের তারা পথে নামতে বাধ্য হচ্ছে।

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নয়, নির্যাতনে মৃত্যু অনিতার! মালদার গৃহবধূর আত্মহত্যার কাণ্ডে নয়া মোড়

পাশাপাশি সিজেপির তরফ থেকে আরও জানানো হয়েছে, “কেন্দ্রীয় সরকার আদৌ তার কথা রাখতে চায় কিনা, সেই বিষয়ে কমিটির সদস্যরা সন্দেহ প্রকাশ করছেন। এক মাস ধরে আন্তরিকভাবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সরকার এখন অন্য খেলা খেলছে। কারিগরি ত্রুটির আড়ালে লুকিয়েছে সেই প্রতিশ্রুতি। এমনকি ছাত্র-ছাত্রীদের উপর দায়ের হওয়া এফআইআর তুলতে অস্বীকার করছে পুলিশ। এটা চলতে পারে না। আমাদের ধৈর্যকে দুর্বলতা হিসাবে ধরে ভুল করা যাবে না। আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করার প্রতিদান সরকারকে দিতে হবে।”

Leave a Comment