=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চাইলেও আর এই ব্যাটসম্যানকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া অসম্ভব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টেই ব্যাট হাতে ঝড় তুলেছেন ভারতীয় দলের (Team India) তরুণ ক্রিকেটার দেবদূত পাড্ডিকল (Devdutt Padikkal)। দুই আসরেই দুটি সেঞ্চুরি করে নিজের ক্ষমতার জানান দিয়েছেন এই খেলোয়াড়। সদ্য কলম্বো টেস্টে লঙ্কান বাহিনীর বিপক্ষে 12 টি চার মেরে 117 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। আর তারপরেই ক্রিকেট ভক্তদের অনেকেই মনে করছেন, এই ব্যাটসম্যানকে আর ভারতীয় দল থেকে বাদ দেওয়া যাবে না। নির্বাচন কমিটি চাইলেও আপাতত তাঁকে টিম ইন্ডিয়া থেকে সরিয়ে দিতে পারবে না।

জায়গা পাবেন ওয়ানডে দলেও?

এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের তিন নম্বর পজিশনে কোনও স্থায়ী ব্যাটসম্যান নেই। ঠিক সে কারণেই বিগত দিনগুলিতে দ্বিতীয় নম্বর পজিশনে খেলানোর জন্য একজন দক্ষ ব্যাটসম্যান খুঁজছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজে টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের এই জায়গাটা ছিল সাই সুদর্শনের দখলে। তবে চোট জনিত সমস্যার কারণে শেষ পর্যন্ত ছাড়পত্র না পাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েন তিনি। সেই সূত্র ধরেই সুদর্শনের জায়গায় ভারতীয় টেস্ট দলে সুযোগ পেয়েছেন দেবদূত।

জানিয়ে রাখা প্রয়োজন, চলতি টেস্টে দেবদূত পাড্ডিকল যেভাবে ব্যাটিং করছেন তাতে সাই সুদর্শনকে সুযোগ দিয়ে তাঁকে বিশ্রামে রাখা অত্যন্ত কঠিন কাজ হবে। বরং ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, এবার থেকে দেবদূতকেই জাতীয় দলের স্থায়ী ক্রিকেটার হিসেবে বেছে নেবে নির্বাচন কমিটি। তবে এজন্য আগামী দিনগুলিতেও ব্যাট হাতে ধারাবাহিকভাগে ভাল পারফরমেন্স করতে হবে তাঁকে। অনেকেই মনে করছেন, এই ভারতীয় ক্রিকেটার যদি টেস্টে নিজের ফর্ম ধরে রাখতে পারেন, তবে তাঁকে টিম ইন্ডিয়া থেকে বাদ দিতে পারবে না কেউ! শুধু তাই নয়, মনে করা হচ্ছে এই প্লেয়ারকে আগামীদিনে ওয়ানডে দলের সুযোগ দেওয়া হতে পারে।

আরও পড়ুন: এই কারণেই ইস্টবেঙ্গলের সাথে আর পেরে উঠবে না মোহনবাগান, জানুন সব

উল্লেখ্য, প্রথম টেস্টে জেতার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঝড় তুলেছিল ভারত। প্রত্যেক ব্যাটসম্যানের সঙ্গবদ্ধ লড়াইকে সামনে রেখে 138 ওভারে 503 রান তোলে টিম ইন্ডিয়া। বর্তমানে ভারতের সেই রানের পাহাড় টপকাতে আপ্রাণ চেষ্টা করছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। যদিও প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত, 14 ওভারে 52 রানে 3 উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কান ব্রিগেড।

Leave a Comment