=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইস্টবেঙ্গলের কাছে লজ্জার হারের পরই বড় সিদ্ধান্ত নিল মোহনবাগান, আসছেন নতুন স্ট্রাইকার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হেরে লজ্জায় পড়েছে মোহনবাগান (Mohun Bagan)। আর সেই ঘটনার একদিন পূর্ণ হওয়ার আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সবুজ মেরুন। ঠিক করে ফেলেছিল নিজেদের ষষ্ঠ বিদেশী (Mohun Bagan New Footballer)। কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে, অনেক আগে থেকেই স্কটল্যান্ডের এক দাপুটে ফুটবলারের দিকে নজর ছিল বাগানের। এবার পাকাপাকিভাবে  সেই প্লেয়ারকেই সই করাতে চলেছে, পদ্মা পাড়ের দল। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে নামও।

ডার্বি হারতেই বড় সিদ্ধান্ত মোহনবাগানের

ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোকে ছেড়ে দেওয়ার পরপরই ষষ্ঠ বিদেশি ফুটবলার খুঁজতে ময়দানে নেমে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ব্রাজিলিয়নের জুতোয় কে পা গলাবেন তা নিয়ে জল্পনা বেড়েছিল বিগত কিছু দিনে। প্রকাশ্যে এসেছিল স্কটল্যান্ডের 32 বছর বয়সী ফুটবলার লি হ্যারি আরউইনের নাম। ইস্টবেঙ্গলের কাছে হেরে যেতেই 24 ঘন্টা পূরণ হওয়ার আগে এই ফুটবলারের নাম ঘোষণা করে দিল মোহনবাগান।

জানিয়ে রাখা প্রয়োজন, ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হিজাজি মাহেরের প্রাক্তন সতীর্থ এই স্কটিশ স্ট্রাইকার। 2025 সালে অর্থাৎ গত বছর জর্ডানের জনপ্রিয় ক্লাব আল ফয়সলিতে একসাথে খেলেছিলেন এই দুজন। তবে দুঃখের বিষয়, কিছু আর্থিক সমস্যার কারণে মরসুম শেষ হওয়ার আগেই ক্লাব থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। যদিও গত বছর এই ক্লাবের হয়েই 5 গোল করেন আরউইন। সেই প্লেয়ারকে এবার দলে নিয়ে শক্তি বাড়াচ্ছে মোহনবাগান।

 

আরও পড়ুন: ৪ বলে ২ উইকেট, বোলিংয়ে জাদু দেখালেন ব্যাটে ঝড় তোলা বৈভব সূর্যবংশী

প্রসঙ্গত, আরউইন স্কটল্যান্ডের জাতীয় দলে খেলেছেন। অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 18 এবং অনূর্ধ্ব 19 এই তিন পর্যায়েই খেলেছেন মোহনবাগানে সই করতে যাওয়া এই ফুটবলার। নিজের দেশ স্কটল্যান্ডের পাশাপাশি ইংল্যান্ডের ক্লাবের হয়েও খেলেছেন এই তরুণ স্ট্রাইকার। এছাড়াও লেবাননের ক্লাবের হয়েও মাঠ কাঁপিয়েছেন তিনি। এবার জায়গা পাচ্ছেন কলকাতার বটবৃক্ষের তলায়।

Leave a Comment