=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লড়াই শেষ? রাজনীতি থেকে অবসর নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের সিংহাসন থেকে সরে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার (Trinamool Congress)। নিজের কেন্দ্র থেকেও জিততে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এই ব্যাপক ভরাডুবির পর একে একে তৃণমূল নেত্রীর সঙ্গ ছেড়েছেন বহু পুরনো সঙ্গীরা। তাতে অবশ্য দুঃখ নেই মমতার। বরং বারবার বলে এসেছেন, যাঁরা পড়ে থাকবে তাঁরাই তাঁর দলের সম্পদ। কর্মীরাই তাঁর কাছে আসল। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই সোমবার নিজের ফেসবুক লাইভে (Mamata Banerjee Facebook Live) অবসর প্রসঙ্গে বড় মন্তব্য করেন। জানান, রাজনীতি থেকে কবে সন্ন্যাস নেবেন সেটাই।

অবসর নিয়ে বিরাট মন্তব্য মমতার

সোমবার, নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে লাইভে এসে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একই সাথে পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম কাণ্ড নিয়ে রাজ্যের বর্তমান মন্ত্রী অগ্নিমিত্রা পালকেও নিশানা করেন মমতা। একই সাথে এদিন ওই ফেসবুক লাইভেই বিজেপি সরকারকে কার্যত এক হাত নেন তৃণমূল সুপ্রিমো। রাজনীতির ঘোলা জলে পা রেখেই নানান মন্তব্য করতে শোনা যায় তাঁকে। একই সাথে এদিন নিজের রাজনৈতিক জীবন থেকে অবসর প্রসঙ্গেও মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুক লাইভ চলাকালীন মমতাকে বলতে শোনা যায়, “বিজেপির নেতারা যদি ভেবে থাকেন আমাকে মিটিং এর পারমিশন দেবেন না, তাই আমি সন্ন্যাস গ্রহণ করব… আমি সন্ন্যাসী নই। যাঁরা আসল সন্ন্যাসী হয় তাঁরা অনেক বড় সাধক হন। আমরা তো সন্ন্যাসীদের পায়ের তলায় পড়ে থাকি। আমরা দেবদেবীদের শ্রদ্ধা করি। তাঁদের উপর বিশ্বাস ভরসা আছে, সর্ব ধর্মের উপর.. কিন্তু মনে রাখবেন, বিজেপিকে সন্ন্যাসে না পাঠানো পর্যন্ত আমাদের লড়াই থামবে না।”

 

আরও পড়ুন: পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়ার আদালতে বাসমতি চাল নিয়ে বিরাট ধাক্কা খেল ভারত!

এক কথায় বলতে গেলে, এদিন ভারতীয় জনতা পার্টিকে সরাসরি আক্রমণ করার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝালেন, বিজেপিকে ভারতের রাজনীতি থেকে না সরিয়ে তাঁরা লড়াই থামাবেন না। অর্থাৎ বিজেপির ক্ষমতা ক্ষয় দেখে তবেই রাজনৈতিক জীবন থেকে অবসর নেবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী! উল্লেখ্য, 1970 এর দশকে কংগ্রেসের পতাকা বুকে বেঁধে ছাত্র রাজনীতি দিয়েই রাজনীতির মূল মঞ্চে পা রেখেছিলেন মমতা।

Leave a Comment