=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নাগরিকত্ব পেতে লাগবে প্রতিবেশীর সাক্ষর ও হিন্দুত্বের প্রমাণপত্র, চালু হল CAA সহায়তা ক্যাম্প

অনন্যা সরকার, পূর্ব বর্ধমান: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়ে প্রায় ৯১ লক্ষ মানুষের নাম। তাঁদের মধ্যে অনেকেই এবং শরণার্থীরা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA)-এর আওতায় এদেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন এবং বর্তমানে দ্রুততার সাথে প্রয়োজনীয় সার্টিফিকেট প্রদান করা হচ্ছে তাঁদের। আর এখন নাগরিকত্ব সংশোধনী আইনের অধীনে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে সহজতর করতে বিশেষ ক্যাম্প (CAA Assistance Camp) আয়োজনের উদ্যোগ নিয়েছেন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। কী কী সাহায্য মিলবে এই ক্যাম্প থেকে, আসুন জেনে নেওয়া যাক।

সিএএ-এর আবেদন প্রক্রিয়াকে সহজ করতে চালু হল বিশেষ ক্যাম্প

এদেশে বসবাসকারী মতুয়া সম্প্রদায়ের ক্ষমতায়নের লক্ষ্যেই এই সিএএ সহায়তা ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বড়শুলের অন্নদাপল্লী হরিমন্দির প্রাঙ্গণে এই বিশেষ ক্যাম্পটি চালু করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নির্দেশেই এই ক্যাম্পটি পরিচালিত হচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ ঘর্মাক্ত গরমের মাঝেই প্রবল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া

উদ্যোক্তারা এও জানিয়েছেন যে, এই উদ্যোগের আসল লক্ষ্য হল নাগরিকত্বের জন্য আবেদন জানানোর প্রক্রিয়াকে শরণার্থীদের কাছে সহজতর করে তোলা এবং ভারত সরকারের নির্ধারিত সমস্ত নিয়ম মেনে যাতে অনুমোদন মেলে, তা নিশ্চিত করা। নাগরিকত্ব পাওয়ার জন্য শরণার্থীদের এদেশে আগমনের সময়ের কোনো পরিচয়পত্র বা নথি থাকলে, তা জমা দিতে হবে। এছাড়াও দেখাতে হবে, বাংলাদেশ থেকে পাওয়া যেকোনও নথি, একজন প্রতিবেশীর সাক্ষর এবং হিন্দু ধর্মীয় পরিচয়ের প্রমাণপত্র। 

আরও পড়ুন: PNG-র জন্য আবেদন না করলে বন্ধ হবে আপনার LPG কানেকশন! নয়া নিয়ম মোদি সরকারের

সিএএ সহায়তা ক্যাম্পের আয়োজক কমিটির সদস্য ভবরঞ্জন সরকার ও অরুণ মণ্ডল জানিয়েছেন যে, পূর্ববঙ্গ (বর্তমানে বাংলাদেশ) থেকে আসা অনেক শরণার্থীকেই সঠিক নথিপত্রের অভাবে প্রায়শই নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র পূরণ করা এবং প্রয়োজনীয় নথিপত্র ও ধর্মীয় সার্টিফিকেট জমা দেওয়ার কাজকে সুবিধাজনক ও সহজ করে তোলা হচ্ছে। উদ্যোক্তারা দাবি করছেন, সঠিকভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলেই, অল্প সময়ের মধ্যে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবেন আবেদনকারীরা। এই ক্যাম্পে এখন মানুষের ঢল নেমেছে।

Leave a Comment