=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাকিস্তানে ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১৫ নবজাতকের

সৌভিক মুখার্জী, কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ১৫ নবজাতকের। আজ সকাল ৭টার দিকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসার বিস্ফোরণের পরই এই দুর্ঘটনা ঘটে বলে খবর। এমনকি আগুন দ্রুত গোটা বিল্ডিং-এ ছড়িয়ে পড়ে এবং শিশুদের ঘরটি একেবারে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায়।

পাকিস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ড

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই হাসপাতালের শুধুমাত্র একটি শিশুকেই বাঁচানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার সময় মোট ১৬ জন নবজাতক ভর্তি ছিল। তবে উদ্ধারকারী দল হাজারো চেষ্টা করা সত্ত্বেও একজনকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। আগুনে দগ্ধ হয়ে মৃত্যু হয় বাকি ১৫ জনের। এমনকি দমকল ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে মৃতের সংখ্যা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

সূত্র বলছে, ওই হাসপাতালটির এমসিএইচ ওয়ার্ডের তৃতীয় তলায় আগুন লাগে। প্রাথমিকভাবে একটি শর্ট সার্কিট থেকেই বিস্ফোরণ হয় ওই এসির কম্প্রেসার, এমনটাই দাবি দমকল বিভাগের। প্রশাসনের এক কর্মকর্তার কথায়, “কিছু শিশুকে হয়তো রাতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যাচ্ছে না। কিন্তু সকাল সাতটার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।” জানা গিয়েছে, উদ্ধার অভিযানে মোট ছয়টি দমকলের গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল।

আরও পড়ুন: নদিয়ার চাপড়ায় ভেড়াকে ধর্ষণ বৃদ্ধর, CCTV ফুটেজ দেখে গ্রেফতার এলেম মোল্লা

এই দুর্ঘটনার পর গোটা হাসপাতাল এবং তার আশেপাশের এলাকায় চরম বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। এমনকি নবজাতকদের মৃত্যুতে হাসপাতালে বিক্ষোভ দেখান পরিবারগুলি। যদিও ঘটনার কারণ এবং কোনও গাফিলতি খতিয়ে দেখতে জেলা প্রশাসন অতিরিক্ত তদন্তকারী আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খুঁজে বার করবে, এবং কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল বা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে।

Leave a Comment