=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতার এই স্টেশনে দুইবার করে দাঁড়িয়ে রওনা দেয় সব ট্রেন, নাম জানেন আপনিও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রেলস্টেশন (Train Station)। বৈশিষ্ট্যের দিক থেকে প্রায় প্রত্যেকটি স্টেশনই একে অপরের থেকে আলাদা। তবে অনেকেই হয়তো জানেন না, শহর কলকাতার (Kolkata) বুকে এমন এক স্টেশন রয়েছে যেখানে প্রত্যেকটি ট্রেনকে দুবার দাঁড়াতেই হয়। সহজ করে বলতে গেলে, ট্রেন প্রথমে সেই স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করার পর কিছুক্ষণ থেমে ছেড়ে গিয়ে আবারও ওই স্টেশনেই থেমে রওনা হয়। এর নেপথ্যে অবশ্য রয়েছে এক বিশেষ কারণ।

শহরের এই স্টেশনে দুবার থামে ট্রেন

শহর কলকাতায় এমন বেশ কিছু স্টেশন রয়েছে যেগুলির প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তুলনামূলক অনেকটাই কম। বিশেষ করে শিয়ালদহ ডিভিশনে এই ধরনের স্টেশনের সংখ্যা বেশি। সেই তালিকায় প্রথম দিকে নাম রয়েছে বাগবাজার স্টেশনের। চক্র রেলের অন্তর্গত এই স্টেশনের পাশ দিয়ে গিয়েছে সিঙ্গেল লাইন। ফলে একসাথে দুটি ট্রেন আলাদা আলাদা দুটি ট্রাক দিয়ে যাতায়াত করার সুযোগ নেই।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গঙ্গা তীরবর্তী বাগবাজার স্টেশনের প্ল্যাটফর্ম 9 বগির ট্রেন দাড়ানোর জন্য উপযোগী। অর্থাৎ তুলনামূলক অন্যান্য স্টেশনের প্ল্যাটফর্মের তুলনায় এটি দৈর্ঘ্যে অনেকটাই ছোট। মূলত সে কারণেই 12 বগির প্রত্যেকটি লোকাল ট্রেনকে এই স্টেশনে ঢোকার পর দুবার থামতে হয়। সহজ ভাষায় বলতে গেলে, বাগবাজারের এক বা দুই নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন ঢোকার পর ট্রেনটির পেছনের একটা বড় অংশ প্ল্যাটফর্মের বাইরে থাকে। ফলে বাকি বগিগুলিতে থাকা যাত্রীরা নামতে পারেন না।

আরও পড়ুন: রাখিতে মহিলাদের বড় উপহার রেলের

আসলে, প্ল্যাটফর্মে গোটা ট্রেন না ধরার কারণে প্রথমে ট্রেনের বেশিরভাগ অংশ প্ল্যাটফর্মে দাঁড়ালে যাত্রীরা নেমে যান। এরপর চালক আবার কিছুদুর এগিয়ে ট্রেনের পেছনের অংশে থেকে যাওয়া বাকি বগিগুলিকে প্ল্যাটফর্মে ঢোকায়, এর ফলে সেইসব কামরা যাত্রীরা প্লাটফর্মে নামতে পারেন। এভাবেই প্রতিদিন বাগবাজার স্টেশন দিয়ে যাতায়াত করছে 12 বগির সমস্ত লোকাল ট্রেন। কাজেই এই লাইনের নিত্যযাত্রীরাও ঘটনাটির সাথে অভ্যস্ত।

Leave a Comment