=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপের জেরে শুক্রেও দুর্যোগের আশঙ্কা, ৮ জেলায় হলুদ সতর্কতা, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ভাদ্র মাসেও নিম্নচাপের থেকে নিস্তার নেই রাজ্যবাসীর, দিন রাত মেঘলা আকাশ আর তার সঙ্গে বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টি নামছে সর্বত্র। কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে তো কোথাও আবার বৃষ্টির তীব্রতা বাড়ছে। মূলত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের প্রভাবেই আবহাওয়ার এই পরিস্থিতি। আগামীকালও (Weather Tomorrow) উত্তর (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) সমগ্র জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়া – https://indiahood.in/weather/

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামীকাল শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এছাড়াও বেকার বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির দাপট তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। তবে শুধু বৃষ্টি নয় এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো বাতাস।

আগামীকালের আবহাওয়া – https://indiahood.in/weather-tomorrow/

কলকাতায় আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা থাকলেও কলকাতায় ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। সকাল থেকে মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম বাড়বে। অন্যদিকে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। তবে এইমুহুর্তে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: অবশেষে KMC এলাকার পেনশন প্রাপকরা পাচ্ছেন বকেয়া ডিএ, টাকা ছাড়ল SBI

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির পাশাপাশি আগামীকাল উত্তরবঙ্গেও আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। জানা গিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সতর্কতা। পাহাড় ও ডুয়ার্সে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। এছাড়াও মালদহ এবং দুই দিনাজপুরে তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment