=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৯৭৬-এ এই শেয়ারে একবার ১,০০০ টাকা রাখলে আজ পেতেন ৭২০ কোটিরও বেশি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজার (Stock Market) বড় জটিল জিনিস। আবার এই শেয়ার বাজারে টাকা রেখেই মালামাল হয়েছেন বহু বিনিয়োগকারী (Multibagger Stock)। আসলে ভারতীয় শেয়ার বাজারে এমন বেশ কিছু শেয়ার রয়েছে, যেগুলি দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের জিরো থেকে হিরো বানিয়েছে। তেমনই একটি শেয়ার হল উইপ্রো (Wipro Limited Stock) । এই সংস্থার শেয়ারে আজ থেকে 50 বছর আগে যাঁরা মাত্র হাজার টাকা রেখেছিলেন আজ তাঁদের কাছে কয়েকশ কোটি টাকা রয়েছে। হ্যাঁ, অবিশ্বাস্য রাখলেও এমনটাই করে দেখিয়েছে উইপ্রো লিমিটেডের শেয়ার।

1 হাজার টাকা রেখে মিলেছে 720 কোটি টাকা!

বর্তমানে উইপ্রো লিমিটেডের একটি শেয়ারের দাম রয়েছে 177.40 টাকা। তবে আজকের দিনে এই দাম দেখে অবাক হওয়ার কিছু নেই। কারণ, আরও অবাক হতে হবে যদি এই সংস্থার শেয়ারের অতীত ঘেঁটে দেখা যায়। 1976 সালের হিসেব অনুযায়ী সে বছর এই সংস্থার একটি শেয়ারের দাম খুব সম্ভবত অনেকটাই কম ছিল। আর সেই সময় যদি কেউ এই সংস্থার শেয়ার 1000 হাজার টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে দীর্ঘ 50 বছর পর তার কাছে থাকতো 720 কোটি টাকা বা তারও বেশি।

স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কীভাবে এত টাকা বিপুল অর্থ পেলেন বিনিয়োগকারীরা? আসলে 1976 সালের পর থেকে 1981, 1985, 1986, 1987, 1989, 1992, 1995, 1997, 1999, 2004, 2005 থেকে শুরু করে নিয়মিত দু এক বছর গ্যাপ গ্যাপে বোনাস শেয়ার দিয়েছে এই সংস্থা। একই সাথে এর মাঝে বেশ কয়েক বছর শেয়ার স্প্লিটও করেছে তারা। বিনিয়োগ করা নির্দিষ্ট সংখ্যক শেয়ার দিন দিন বেড়েছে বিনিয়োগকারীদের। এছাড়াও রয়েছে বিপুল পরিমাণ রিটার্ন। আর এই সব মিলিয়েই সুদে আসলে 2026 সালে দাঁড়িয়ে 1976 এর পুরনো বিনিয়োগকারীরা এই শেয়ার থেকে 720 কোটি বা তারও বেশি অর্থাৎ ঘরে তুলেছেন।

আরও পড়ুন: জ্বালানি রপ্তানিতে সৌদি আরব-UAE-ইরানকে পেছেন ফেলল ভারত, অবিশ্বাস্য ঘটনা!

এখানে বলে রাখা প্রয়োজন, ভারতের এই নামজাদা সংস্থাটি 1976 সালের বোনাস শেয়ারের পাশাপাশি নিয়মিত ডিভিডেন্ট দিয়েছে বিনিয়োগকারীদের। সেই সূত্রেই অল্প অর্থ রেখে একেবারে মালামাল হয়ে গিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে উইপ্রোর শেয়ার সংক্রান্ত এমন বেশ কিছু তথ্য সামনে আসবে। আসলে শেয়ার বাজার এমনই। এই বাজার দীর্ঘ মেয়াদে একজন বিনিয়োগকারীকে যেমন রাজা বানাতে পারে, ঠিক তেমনই এই বাজারে বিনিয়োগ করে ফকিরও হতে পারেন বিনিয়োগকারীরা! আসলে সবটাই নির্ভর করছে বাজারের পরিস্থিতি এবং বিনিয়োগকারীর ভাগ্যের উপর।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment