সহেলি মিত্র, কলকাতাঃ উৎসবের আবহে রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। হাওড়াগামী আরও একটি ট্রেন LHB কোচ দিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ইতিমধ্যে ট্রেন নম্বর ১২৩৮৩ শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস এলএইচবি কোচ দিয়ে চালাবে রেল। তবে এবার এই তালিকায় যোগ দিল আরও একটি ট্রেন। রেল এবার ১৩০৪৫ ময়ুরাক্ষী এক্সপ্রেসকেও (Mayurakshi Express) LHB কোচ দিয়ে চালাবে বলে খবর।
এবার ময়ূরাক্ষী এক্সপ্রেসেও যুক্ত হচ্ছে LHB কোচ
রেলের এহেন সিদ্ধান্তে বিপুলভাবে উপকৃত হবেন সাধারণ মানুষ। যাত্রীদের জন্য আরও উন্নত পরিষেবা দিতে ট্রেনে যুক্ত হতে চলেছে আধুনিক LHB Deen Dayalu কোচ। কোচে থাকবে উন্নত যাত্রীসুবিধা, উন্নত আলো, চার্জিং ব্যবস্থা, বায়ো-টয়লেট এবং আরও আরামদায়ক যাত্রার সুবিধা। শুধুমাত্র 13045 ময়ূরাক্ষী এক্সপ্রেস বা শিয়ালদা-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেসই নয়, দুর্গাপুজোর আগে ট্রেন নম্বর 12363 কলকাতা–হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এবং 22321 হুল এক্সপ্রেসেও LHB কোচ যুক্ত হতে চলেছে বলে খবর।
আরও পড়ুনঃ ১ লক্ষ কোটি বেড়ে ২ লক্ষ কোটি! মুম্বাই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের দ্বিগুণ হল খরচ
রিপোর্ট অনুযায়ী, অফিসিয়ালি ডিসপ্যাচ হয়েছে রেকগুলি। এখন অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে LHB কোচ হলে কী লাভ যাত্রীদের? সেক্ষেত্রে জানিয়ে রাখি, এই নতুন কোচের ফলে যাত্রা হবে আরও আরামদায়ক, ঝাঁকুনি ও শব্দ তুলনামূলক কম হবে, উন্নত ব্রেকিং ব্যবস্থার কারণে নিরাপত্তা বাড়বে, ট্রেন বেশি গতিতে চলার উপযোগী হবে এবং সর্বোপরি আধুনিক কোচ হওয়ায় যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা আরও ভালো হবে।
ময়ূরাক্ষী এক্সপ্রেসের সময়সূচি
হাওড়া থেকে দেওঘর যাওয়াত অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন হল এই ময়ূরাক্ষী এক্সপ্রেস। দেওঘর ও বীরভূমের সিউড়ির যাত্রীদের কাছে দীর্ঘদিনের ভরসা। সবথেকে বড় কথা, সিউড়ি থেকে হাওড়া যাওয়ার এবং হাওড়া থেকে সিউড়ি ফেরার জন্য এটিই একমাত্র ট্রেন। ১৩০৪৫ হাওড়া দেওঘর ময়ূরাক্ষী এক্স[রেস হাওড়া থেকে ছাড়ে বিকেল ৪:২৫ মিনিটে। এরপর ২৬টি স্টেশন এবং ৪১৬ কিমি পথ অতিক্রম করে দেওঘর পৌঁছায় পরের দিন রাত ১২:২৫ মিনিটে। এরপর দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেস দেওঘর থেকে ছাড়ে ভোর ৩:১৫ মিনিটে এবং হাওড়া ঢোকে সকাল ১১:৩৫ মিনিটে। এই ট্রেনে ১টি থার্ড এসি কোচ, ২টি দ্বিতীয় শ্রেণীর কামরা এবং ৮টি সাধারণ কামরা রয়েছে।