=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“উনি জানতেন না আমি উইকেট টেকার” বল হাতে দাপট দেখিয়ে মুখ খুললেন বৈভব

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও উইকেট তুলতে পারেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। দিলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে সেটা প্রমাণ করে দেখিয়েছেন বিহারের খুদে ক্রিকেটার। উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে দলের কঠিন সময়ে তাঁকে বল করতে পাঠান পূর্বাঞ্চলের অধিনায়ক ইশান কিষাণ। আর বল হাতে মাঠে নেমেই একেবারে রক্ষাকর্তার ভূমিকা পালন করলেন তিনি। প্রয়োজনীয় সময়ে দলকে উইকেট তুলে দিয়েছিলেন বৈভব। সে প্রসঙ্গেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সাক্ষাতে মুখ খুললেন 15 বছর বয়সী ক্রিকেটার।

উইকেটও তুলতে পারেন বৈভব সূর্যবংশী

দিলীপ ট্রফির অভিষেক ম্যাচে উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে ব্যাট হাতে ডাহা ফেল করেছিলেন বৈভব সূর্যবংশী। তাতে যথেষ্ট হতাশ হয়েছিলেন ভক্তরা। তবে ব্যাটিং দিয়ে সকলের মন জয় করতে না পারলেও বল হাতে বৈভব খেল দেখিয়েছিলেন। তুলে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। তাও আবার মাত্র 11 রান দিয়ে। এবার তা নিয়েই মুখ খুললেন বিহারের ভূমিপুত্র। যে ছেলেটার ব্যাটিং দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেট ভক্তরা, এখন তাঁকে বোলিং করতেও দেখা যাচ্ছে। কেন? প্রশ্ন করা হয়েছিল বৈভবকে।

কেন বোলিং করলেন এমন প্রশ্নের উত্তরে বৈভব সূর্যবংশী জানান, “ম্যাচে তখন আমার প্রতিপক্ষ দলের উইকেট ফেলতে পারছিলাম না আমরা। আমাকে বলা হয়েছিল দু তিন ওভার বল করতে হবে। ইশান ভাইয়ের মনে হচ্ছিল অনেক রিস্ক নিয়ে আমাকে বল করতে পাঠাচ্ছেন। কিন্তু উনি জানতেন না আমি উইকেট টেকার।” এদিন নিজের বোলিং নিয়ে আরও বেশ কিছু মন্তব্য করেন সূর্যবংশী।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: “প্রাপ্য সম্মান দিন..” ইমরান খানকে নিয়ে পাক সরকারকে বার্তা অজি অধিনায়ক কামিন্সের

বৈভব আরও বলেন, “আমি বুঝে গিয়েছিলাম, 5 উইকেট নিলেও আমাকে তিন ওভারই বল করানো হবে। তাই এর মধ্যেই যতটা সম্ভব ভাল করতে হবে। তাই প্রত্যেকটা বল একই জায়গায় রাখছিলাম।” এদিন সূর্যবংশীকে প্রশ্ন করা হয়েছিল, বোলিং করতে কেমন লেগেছে? উত্তরে বৈভব স্পষ্ট করে জানিয়েছিলেন, “বল করতে ভালই লাগে। বোলারদের ব্যাট করতে যেমন ভাল লাগে, তেমনই ব্যাটারদের বল করতেও ভাল লাগে। যেকোনও ব্যাটারকে জিজ্ঞেস করে নিন সেও এই কথা বলবে।” সবমিলিয়ে বলাই যায়, ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বোলিং নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী সূর্যবংশী।

Leave a Comment