“এরা এতটাও সাধু নয় যে…” অভিজিৎদের বিরুদ্ধে বিস্ফোরক সোনম ওয়াংচুক

সৌভিক মুখার্জী, কলকাতা: অভিজিৎ দীপকের (Abhijeet Dipke) ককরোচ জনতা পার্টির সমর্থনে দিল্লির যন্তরমন্তরের ছাত্র আন্দোলনে অনশনে বসেছিলেন লাদাখের প্রখ্যাত শিক্ষাবিদ তথা পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। দীর্ঘ ২৭ দিন ধরে অনশন চালিয়ে যান তিনি। শেষমেশ তাদের দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান ধর্মেন্দ্র প্রধান। তবে এবার অভিজিতের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন সোনম ওয়াংচুক নিজেই। এমনকি ককরোচ জনতা পার্টির নেতাদের বিরুদ্ধে তাঁর বক্তব্য, “এরা কেউ এতটাও সাধু নয়…!”

অভিজিৎদের বিরুদ্ধে বিস্ফোরক সোনম ওয়াংচুক

এদিন এক সাক্ষাৎকারে অভিজিৎ দীপকেকে নিয়ে সোনম ওয়াংচুক জানান, “আপনাদের হয়তো মনে আছে, শুরুতেই তাঁরা একটি রাজনৈতিক দল থেকে এসেছেন বলেই জানিয়েছিল। আসলে তাঁরা আম আদমি পার্টি থেকে এসেছিলেন। আমি কারও অতীত নিয়ে খুব বেশি প্রশ্ন করি না। কারও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকাটাকেও আমি ভুল বলে মনে করি না। তবে কিছু লোক প্রশ্ন তোলে, তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা আছে কি না। আমি বলি, তাঁর আছে। আমি যখন তাঁকে পর্যবেক্ষণ করেছি, তখন তাঁর মধ্যে এই গুণগুলি খুঁজে পেয়েছি। তবে এটা কোনও ভুল নয়। যদিও সে আমাকে এ ব্যাপারে কিছু বলেনি। আমি তাঁর উপর নজর রেখেছি।”

ওয়াংচুক আরও জানান, “সে এমন কোনও সাধু নয় যে কিছুই চায় না, আর এটা-ওটা করে বেড়ায়। তাঁর অবশ্যই রাজনৈতিক উচ্চকাঙ্ক্ষা রয়েছে। থাকা উচিত। তবে এই প্ল্যাটফর্মটি আপনি একটি রাজনৈতিক দল হিসেবে শুরু করেননি। এটা আপনাকে মাথায় রাখা উচিত। তাই তার পবিত্রতা অবশ্যই বজায় রাখতে হবে। এটিকে নিরপেক্ষ এবং রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে রেখে আপনি আরও অনেক কিছু অর্জন করতে পারবেন। এই প্ল্যাটফর্মটিকে রাজনৈতিক না করলে মানুষের আস্থা আরও থাকবে। ভবিষ্যতে আপনি কোনও রাজনৈতিক দলে যোগ দিতে পারেন বা আপনি নতুন দল তৈরি করতে পারেন।”

আরও পড়ুন: নজরদারি চালাবে ভারতের ‘তৃতীয় চোখ’! ৪ সেপ্টেম্বর মহাকাশে যাচ্ছে EOS-5

যদিও সোনম এদিন নির্দিষ্ট কোনও দলের কথা উল্লেখ করেননি। তিনি জানান, “এই মঞ্চে মানুষ নিজেকে বিজেপি, কংগ্রেস বা আম আদমি পার্টির সদস্য হিসেবে দেখেনি। মানুষ এটিকে ছাত্র আন্দোলন হিসেবেই দেখেছে। তাই এতে কোনও রাজনৈতিক রং দেওয়া ভালো কাজ নয়। কখনও কখনও মানুষ আমার কপালে বন্দুক ধরে বলে যে আমরা আপনাকে দেখেই এখানে এসেছি। আমরা তাঁকে চিনতামও না। ভবিষ্যতে যদি সে কোনও ভুল করে, তাহলে আমরা তাঁকে ধরে ফেলব। এমনকি আমি এটা বলতেও পারি না যে, আমি আমার রক্ত দিয়ে লিখে রাখব যে সে দুর্নীতিগ্রস্ত হবে না, সে রাজনৈতিকভাবে স্বার্থপর হবে না। আমি তো অতটা জানি না।”

Leave a Comment