=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দাম বাড়তে চলেছে এই ৪ শেয়ারের! তালিকা দেখে নিন চটপট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাত পোহালেই আগামীকাল, সোমবার খুলছে ভারতীয় শেয়ারবাজার (Stock Market)। আর শেয়ারবাজার খোলার পরেই বেশ কিছু সংস্থার শেয়ারে নজর থাকবে বিনিয়োগকারীদের (Stock To Buy)। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই শেয়ারগুলির দাম আগামীকাল বা পরবর্তীতে বাড়তে পারে। এর নেপথ্যে অবশ্য রয়েছে সংস্থাগুলির তরফে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন শেয়ারের দাম খুব শীঘ্রই বাড়তে চলেছে!

দাম বাড়তে পারে এই 4 শেয়ারের

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা

সম্প্রতি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার তরফে জানানো হয়েছে, তারা তাদের ইলেকট্রিক SUV পোর্টফোলিওতে BaaS প্রোগ্রামের সম্প্রসারণ ঘটাতে চলেছে। এই ফিচারটি এবার থেকে মাহিন্দ্রার BE 6 Sporteq, XEV 9S এর মতো ইলেকট্রিক SUV মডেলগুলিতে পাওয়া যাবে। এর ফলে গ্রাহকরা ব্যাটারির খরচ বাদ দিতে পারবেন প্রাথমিক মূল্য থেকে। তাতে কমবে গাড়ির দাম। মূলত সংস্থাটির এমন সিদ্ধান্তের কারণে আগামীকাল থেকে এর শেয়ারের দাম বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

OlA

আগামীকাল শেয়ারবাজারে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে OLA কোম্পানির শেয়ার। আসলে সম্প্রতি এই সংস্থা অটো যন্ত্রাংশের জন্য শিল্প মন্ত্রকের তরফ থেকে PLI প্রকল্পের অধীনে 95.81 কোটি টাকার প্রণোদনা পেয়েছে। আর সে কারণেই সোমবার থেকে এই সংস্থার শেয়ারের দাম বাড়তে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ!

পিরামাল ফাইন্যান্স

মনে করা হচ্ছে, আগামীকাল থেকে দাম বাড়তে পারে পিরামাল ফাইন্যান্সের শেয়ারের। সম্প্রতি এই সংস্থা QIP সম্পন্ন করেছে। শুধু তাই নয় এই সংস্থাটি যোগ্য বিনিয়োগকারীদের জন্য সাড়ে 99 লাখেরও বেশি ইকুইটি শেয়ার 2110 টাকা করে বরাদ্দ করেছে। ফলে আগামীতে এই সংস্থার শেয়ারের দাম বাড়তে পারে।

আরও পড়ুন: অল্প খরচে এক ট্রেনেই পৌঁছে যাবেন ভুটান! ৩,৫০০ কোটির প্ল্যান ভারতীয় রেলের

দাম বাড়তে পারে লেন্সকার্ট এর শেয়ারের

সাম্প্রতিক সময়ে লেন্সকার্টের শেয়ারের দিকে ঝুঁকেছেন একটা বড় অংশের বিনিয়োগকারী। তাছাড়াও গোটা দেশজুড়ে সংস্থাটি তাদের শাখা প্রশাখা বিস্তার করছে। বর্তমানে এই কোম্পানির শেয়ারের দাম 636 টাকা হলেও মনে করা হচ্ছে আগামীকাল বা তার পরবর্তীতে এই শেয়ারের দাম বেশ খানিকটা বেড়ে যেতে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment