এই কর্মীদের অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে কাটা যাবে বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: কর্মচারীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। যে সমস্ত কর্মী তাঁদের স্ত্রী বা সন্তানের খোরপোশ দিতে ব্যর্থ হবেন, এবার তাঁদের বেতন থেকেই সেই টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে (Salary Deduction) নেওয়া হবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য এই নিয়মের মূল লক্ষ্য হল দুর্দশাগ্রস্ত সুবিধাভোগীদের সময় মতো আর্থিক সহায়তা প্রদান করা।

কর্মচারীদের বেতন কাটার সিদ্ধান্ত সরকারের

ওড়িশার মোহন চরণ মাঝির সরকার সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এর আওতায় সরকারি কর্মচারীদের জন্য আদালত নির্ধারিত খোরপোশের অর্থ প্রদান বাধ্যতামূলক করা হবে বলেই জানানো হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এই অর্থ সরাসরি কর্মীদের মাসিক বেতন থেকে কেটে সংশ্লিষ্ট বিচ্ছিন্ন স্ত্রী বা সন্তানদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।

আসলে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তের বিবাহবিচ্ছেদ হওয়া মহিলাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে। সেই কারণেই এই বড় সিদ্ধান্তের পথে হেঁটেছে রাজ্য সরকার। এমনকি বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “পুরুষ কর্মচারী আদালতের স্পষ্ট নির্দেশ উপেক্ষা করে বিবাহবিচ্ছেদের পরেও ভরণপোষণের অর্থ বা খোরপোশ দিতে ব্যর্থ হচ্ছেন। বারংবার বিচারকের নির্দেশ সত্ত্বেও বহু নারী এবং শিশু সেই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আদালতের আদেশ অমান্যকারী পরিবারগুলির বিরুদ্ধে এবার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত।”

আরও পড়ুন: ৩০ কোটি টাকার লেনদেন! আরও এক দুর্নীতির মামলায় নাম জড়াল সুমিত রায়ের

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন, এই নিয়ম কার্যকর করতে কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে দ্রুত সেই সমস্ত স্বামীদের শনাক্ত করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমনকি আইন বিশেষজ্ঞরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। এক বিশেষজ্ঞের কথায়, “বছরের পর বছর ধরে নারীরা ভরণপোষণের আদেশ কার্যকর করার জন্য সংগ্রাম করে আসছেন। এই নিয়ম অনেক পরিবারকে স্বস্তি আর মর্যাদা দেবে।”

Leave a Comment