বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আবহে ভারতের আর্থিক বৃদ্ধি সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে দিয়েছ (India GDP Hike)! 2026-27 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার গিয়ে দাঁড়াল 7.8 শতাংশে (Indian Economy)! সরকারের বিবৃতিতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, বিশ্বব্যাপী অর্থনৈতিক বিশৃংখল পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি ঊর্ধ্বগামী! যার প্রমাণ 2026-27 আর্থিক বছরের এই সম্ভাব্য বৃদ্ধি। ইতিমধ্যেই সেই খবর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
গোটা বিশ্বকে চমকে দিল ভারতের GDP!
জাতীয় পরিসংখ্যান অফিসের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 2026-27 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে প্রকৃত GDP এর মোট সম্ভাব্য আর্থিক মূল্য 81.36 লক্ষ কোটি টাকা হতে পারে। যা গত আর্থিক বছরের আর্থিক বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি সে কথা বলাই যায়। বলা বাহুল্য, 2025-26 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের GDP এর আর্থিক মূল্য ছিল 75.46 লক্ষ কোটি টাকা। এর অর্থ, এই আর্থিক বছরের শুরুতেই ভারতের আর্থিক বৃদ্ধি গিয়ে দাঁড়াচ্ছে 7.8 শতাংশে!
এর আগে 58 জন অর্থনীতিবিদকে নিয়ে রয়টার্স যে সমীক্ষা করেছিল তাতে ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 7.1 শতাংশ হতে পারে বলেই জানানো হয়েছিল। এছাড়াও ভারতের অন্যান্য বেশ কয়েকজন অর্থনীতিবিদের সমীক্ষায় উঠে এসেছিল বড় রিপোর্ট। সেখানেও বলা হয়েছিল, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি 6.6 শতাংশ থেকে 8 শতাংশের মধ্যে থাকতে পারে। সব মিলিয়ে বলাই যায়, দেশের সম্ভাব্য আর্থিক বৃদ্ধি গোটা বিশ্ববাসীকে একেবারে চমকে দিয়েছে।
India’s exemplary GDP growth of 7.8% during Q1 of FY 2026-27 is a herculean feat.
The collective strength of our people ensured India delivered such growth despite oil price shocks and supply chain issues in the midst of global uncertainties.
Doomsayers were doomed and India…
— Narendra Modi (@narendramodi) August 31, 2026
আরও পড়ুন: এশিয়ান জিমন্যাস্টিকে সোনা জিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন নবদ্বীপের মেয়ে স্নেহা
আর্থিক বৃদ্ধির কৃতিত্ব দেশবাসীকে দিলেন নরেন্দ্র মোদি
2026-27 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের সম্ভাব্য আর্থিক বৃদ্ধির পরিমাণ সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে যাওয়ায় আপ্লুত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই এ প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, “2026-27 আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের 7.8 শতাংশ অনুকরণীয় GDP বৃদ্ধি এক বিরাট কৃতিত্ব। গোটা বিশ্বজুড়ে চলা অনিশ্চয়তা, তেলের চড়া দাম এবং সরবরাহ নিয়ে সংকটের মধ্যেও দেশের মানুষের সম্মিলিত শক্তিই আর্থিক বৃদ্ধিকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। যাঁরা খারাপ বলে, হতাশ হয় তাঁদের অবস্থা আরও খারাপ হল! ভারত আবারও বিকশিত হল!”