=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গাড়ি থেকে উদ্ধার বিপুল বিদেশি মুদ্রা, নগদ! বীরভূমে আটক টুলুর আত্মীয়সহ ৩

সৌভিক মুখার্জী, কলকাতা: কোটি কোটি টাকা নগদ এবং গয়না উদ্ধারের অভিযোগে পলাতক বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল (Tulu Mondal)। তাঁর এক আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। তবে এবার বীরভূম (Birbhum) থেকে তাঁর আরেক আত্মীয়সহ মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, অভিযুক্তদের গাড়ি থেকে প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা এবং নগদ অর্থ পাওয়া গিয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি টুলু মণ্ডলের শ্যালকের শ্যালক।

গ্রেফতার টুলু মণ্ডলের আরেক আত্মীয়

লুকআউট নোটিশ জারি করা সত্ত্বেও এখনও পর্যন্ত টুলুর কোনও খোঁজ মেলেনি। আত্মীয়র বাড়ি থেকে প্রচুর পরিমাণ সোনা এবং নগদ টাকা উদ্ধারের অভিযোগে অনুব্রত ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। তবে সোমবার ফের টুলুর এক আত্মীয় এবং পরিচিত কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গোপন খবর পেয়ে বোলপুরের মহিদাপুরের রাস্তায় অভিযান চালানো হয়। সেখানে একটি চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় পশ্চিম এশিয়ার বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা । এমনকি দেশীয় নগদ টাকাও উদ্ধার করা হয় ওই গাড়ি থেকে।

ওই গাড়িতে ড্রাইভার সহ ছিলেন মোট তিনজন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সেখানে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম উঠে আসে। জানা গিয়েছে, ওই গাড়িতে টুলুর শ্যালক মিন্টু শেখের শ্যালক শান্ত শেখ উপস্থিত ছিলেন। তিনি এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার মালিক। ইতিমধ্যেই ওই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের তরফ থেকে, এবং ধৃত তিনজনকেই হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পুলিশের সন্দেহ, এই কাণ্ডে টুলু জড়িয়ে থাকতে পারেন।

আরও পড়ুন: নোংরা-থুথু ফেললে জরিমানা, পার্কিং চার্জ! ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর একাধিক নিয়ম

যদিও কোথা থেকে এই বিপুল পরিমাণ অর্থ এল তাঁদের কাছে, তার কোনও হিসাব পায়নি পুলিশ। কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান, টুলু মণ্ডলের ঘটনায় জড়িত থাকতে পারেন তিনি। এমনকি বীরভূমের পারুইয়ে পুলিশের একটি দল গিয়ে তদন্ত শুরু করেছে। সেখানে টুলু মন্ডলের শ্বশুর বাড়ি। এর পাশাপাশি গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়েছে, এবং তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Comment