=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এবার বন্ধ হবে ক্যামাক স্ট্রিটের অফিস? বড় পদক্ষেপ দমকলের

বিলবোর্ড নিয়ে সমস্যা কাটতে না কাটতেই এবার ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে বড়সড় সমস্যার মুখে পড়লেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, মোট ছয়টি ফায়ার সেফটি ব্যবস্থায় বেনিয়ম রয়েছে ক্যামাক স্ট্রিটের সেই অফিসে। দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, ওই অফিসের ফায়ার সেফটির মেয়াদ সীমা শেষ হয়েছে গত ১০ই আগস্ট। শুধু তাই নয়, অভিষেকের অফিসের বিল্ডিং এর ৭ এবং ৮ তলায় ফায়ার সেফটিতে নানান গলদ ধরা পড়েছে। আর সেই কারণেই নোটিশের মাধ্যমে ৪৮ ঘণ্টায় সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দমকলের তরফ থেকে।

বন্ধ হবে ক্যামাক স্ট্রিটের অফিস?

বেশ কিছুদিন আগেই ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড লাগানোর অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছিল কলকাতা পুরসভা। সেই ঘটনার জট কাটতে না কাটতেই অভিষেকের সেই অফিসেই ফায়ার সেফটি নিয়ে প্রশ্ন উঠে আসে। ক্যামাক স্ট্রিটের অফিসের ফায়ার সেফটি ব্যবস্থার যাচাই করতে দীর্ঘ অভিযান চালায় দমকল। এরপর মঙ্গলবার বিল্ডিং এর মালিক ও ভাড়াটে পক্ষকে দমকলের নোটিস যায়। জানান হয়, গত ১০ই আগস্টেই বিল্ডিংয়ের ফায়ার সেফটির মেয়াদ শেষ হয়েছে তার পরে নতুন করে কোনো আবেদন করা হয়নি। এছাড়া ফায়ার সেফটি নিয়ে ৬ ধরনের বেনিয়ম পাওয়া গিয়েছে।

দমকল সূত্রে খবর, এই ৬টি বেনিয়মের মধ্যে মূল উল্লেখযোগ্য হল, সপ্তম তলায় আগুন নেভানোর জন্য পর্যাপ্ত জলের অভাব। পাশাপাশি আগুন লাগলে সেই পরিস্থিতিতে ফায়ার এক্সিটও নেই বিল্ডিং-এ। ফায়ার অ্যালার্মও কাজ করছে না। এই প্রশ্নের জবাব চেয়ে বিল্ডিং এর মালিক ও ভাড়াটেকে ৪৮ ঘণ্টার মধ্যে দমকলের ডিরেক্টর ইন চার্জের কাছে হাজিরা দিয়ে সেই জবাবদিহির নির্দেশ দিয়েছে দমকল বিভাগ।

আরও পড়ুন: খরচ ২৭২ কোটি টাকা, আদ্রা-জয়চণ্ডীপাহাড় বাইপাস লাইন অনুমোদন করল রেল

দমকলের তরফে আরও জানা গেছে, ক্যামাক স্ট্রিটের সেই অফিসে আরও বেশ কিছু অগ্নি নির্বাপন বিধিনিষেধ অমান্য করায় এই মামলাটি ফায়ার সেফটি আইনের ৩৭এ ধারায় যুক্ত হয়েছে।

Leave a Comment