=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গেরুয়া কার্পেটের উপর দিয়ে হাঁটছেন মুখ্যমন্ত্রী, ছবি তুলে চরম কটাক্ষ কুণালের

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিজেপি নয়া সরকার (Government Of West Bengal) গড়তেই রাজনীতি নিয়ে নানা শোরগোল শুরু হয়েছে বঙ্গ ভূমিতে। গেরুয়া রঙের (Saffron) প্রলেপ পড়ছে চারিদিকে বাদ যাচ্ছে না হিন্দুত্ববাদী স্লোগান, আর এবার সেই গেরুয়া রং কেই টার্গেট করলেন কালীঘাট তৃণমূলের সদস্য তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মুখ্যমন্ত্রী গেরুয়া কার্পেটের উপর দিয়ে হেঁটে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল বিধায়ক।

ক্ষোভ প্রকাশ কুণালের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি পোস্ট করেন, যেখানে মুখ্যমন্ত্রী গেরুয়া কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। আর সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করে কুণাল জানান, “গেরুয়া পবিত্র রং। তার উপর দিয়ে হাঁটা যায় না। রাজ্য সরকার সব ডেকরেটরকে অবিলম্বে নির্দেশ দিক, আর যেখানেই গেরুয়া লাগান, দয়া করে কার্পেটের ক্ষেত্রে রংটি ব্যবহার যেন না করেন।” তাঁর আরও বক্তব্য, “গেরুয়া পেতে দেবেন, তার উপর সবাই পদচারণা করবেন জুতোসহ, তারপর আবার গেরুয়ার পবিত্রতা নিয়ে বিজেপির কাছ থেকেই জ্ঞান শুনতে হবে, ব্যাপারটা জটিল ও পরস্পরবিরোধী।”

গেরুয়া রং নিয়ে শোরগোল

কুণালের দাবি, “গেরুয়া রং থাকুক তার মহিমায়। কিন্তু গেরুয়া নিয়ে রাজনীতি বন্ধ হোক।” কিছুদিন আগেই কুণাল ঘোষের গলায় গেরুয়া উত্তরীয় পরা নিয়ে চর্চায় উঠে এসেছিলেন বেলেঘাটার বিধায়ক। গেরুয়া উত্তরীয় পরে বিধানসভা চত্বরে ঘুরে বেড়াতে দেখে রাজ্য রাজনীতিতে চরম সর্গল পড়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার একটা জল্পনা শুরু হয়েছিল। তবে সবটাই গুজব বলে উড়িয়ে দিয়ে কুণাল জানান, বেলেঘাটার উপর দিয়ে যাওয়ার সময় দেখেন মেট্রোপলিটন ভবনে পতাকা উত্তোলন হচ্ছে। তাই নিজে একজন স্থানীয় বিধায়ক হিসেবে সেই উদযাপনে অংশগ্রহণ করেছিলেন। তখন এই উত্তরীয় পরানো হয়েছিল।

আরও পড়ুন: NRS হাসপাতালে ভুল অপারেশন কাণ্ডে রোগীর পাশে মুখ্যমন্ত্রী, দিলেন আর্থিক সাহায্যের আশ্বাস

সম্প্রতি সরকার বদলের পর পরই নীল-সাদা মুছে শহর জুড়ে এখন শুধুই গেরুয়া রঙে মজেছে সকলে। সরকারি দপ্তরগুলিতে গেরুয়া রং করা হচ্ছে। কিছুদিন আগে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রং নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। পরে শিল্পী ও কলাকুশলীরা নিজেরাই উদ্যোগী হয়ে ভবনটির সেই অংশ গেরুয়া থেকে বদলে সাদা করে দিকে পুনরায় বিধায়ক রুদ্রনীল ঘোষের তত্ত্বাবধানে সাদা রঙ করা অ্যাকাডেমির টিকিট কাউন্টারকে ফের গেরুয়া রঙ করে দেওয়া হয়েছিল। তাঁর দাবি ছিল, “আগে এখানে গেরুয়া রঙ ছিল কিন্তু তৃণমূল পরবর্তিতে রঙ বদলে দিয়েছিলেন। তাই পুরনো জায়গায় রংয়ে ফিরিয়ে আনা হয়েছে।”

Leave a Comment