=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঠেলতে হবে না ভিড়, পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে স্পেশাল লোকাল দিল রেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) যাত্রীদের জন্য খুশির খবর। ঠিক পুজোর আগেই এবার এই ডিভিশনের বারাসাত ও হাসনাবাদের মধ্যে আরও একজোড়া EMU স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল (Eastern Railways)। জানা যাচ্ছে, হাসনাবাদ শাখায় কাঁকড়া মির্জানগর হল্ট স্টেশনের নিকটবর্তী কচুয়া ধামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মোৎসব উপলক্ষ্যে ভক্তদের ভিড় সামাল দিতে এই বিশেষ ট্রেন চালু করেছে রেল।

স্পেশাল ট্রেনের সময়সূচী

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, মূলত লোকনাথ ব্রহ্মচারীর পবিত্র জন্মোৎসব উপলক্ষ্যে যেহেতু হাসনাবাদ শাখার কাঁকড়া কচুয়ায় ভক্তদের বিপুল সমাগম হয় সে কারণেই ট্রেনে ভিড়ের কথা মাথায় রেখেই একজোড়া এই স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন দুটি শুধুমাত্র আগামী 4 সেপ্টেম্বর বারাসাত থেকে হাসনাবাদ আবার হাসনাবাদ থেকে বারাসাতের উদ্দেশ্যে রওনা দেবে।

রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারাসাত এবং হাসনাবাদের মধ্যে যে আপ এবং ডাউন ট্রেন বা স্পেশাল EMU লোকাল চালু করা হল সেই জোড়া ট্রেনের প্রথম আপ ট্রেন বারাসাত থেকে 12টা 45 মিনিটে ছেড়ে হাসনাবাদ পৌঁছবে 2টো 5 মিনিটে। একইভাবে ডাউন ট্রেনটি হাসনাবাদ থেকে 2 টো 5 এ ছেড়ে বারাসাতে আসবে 12টা 45 মিনিটে।

আরও পড়ুন: “সৌরভ নিজেকে এত সস্তা করিস না, তোর থেকে সচিন ভাল!” দাদাকে নিয়ে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিশেষ দিন উপলক্ষে যে বিশেষ জোড়া লোকাল ট্রেন দেওয়া হল সেই আপ এবং ডাউন ট্রেন দুটি বারাসাত থেকে ছেড়ে সন্ডালিয়া, হারোয়া রোড, কাঁকড়া মির্জানগর, চম্পাপুকুর, বসিরহাট, মধ্যমপুর সহ হাসনাবাদ পৌঁছানোর আগে সমস্ত ফ্ল্যাগ ও হল্ট স্টেশনে থামবে। সব মিলিয়ে বলাই যায়, লোকনাথ বাবার জন্মোৎসবে কাঁকড়া কচুয়ায় যেতে আর ভিড় ঠেলতে হবে না ভক্তদের।

Leave a Comment