খসবে পকেট, ইংল্যান্ডের এক সিদ্ধান্তেই বিপাকে পড়তে চলেছেন ভারতীয়রা!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্রিটেনে বা ইংল্যান্ডে পড়তে যাওয়ার ইচ্ছে থাকলে চাপ পড়তে চলেছে পকেটে (UK Student Visa)। মূলত ভারতীয়দের (Indian Students) জন্য ব্রিটেনে পড়াশোনা এবার অনেকটাই ব্যয়বহুল হতে চলেছে। ব্রিটেন সরকার আগামী নভেম্বরের 30 তারিখ থেকে স্টুডেন্ট ভিসার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখানো প্রয়োজনীয় বসবাসের ন্যূনতম তহবিল বা মেন্টেনেন্স ফান্ড বাড়িয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত জানিয়েছে ইউকে হোম অফিস। এছাড়াও টিউশন ফি থেকে শুরু করে থাকার খরচও বেড়েছে ব্রিটেনে। সবমিলিয়ে ব্রিটেন প্রশাসনের এক সিদ্ধান্তে বড় ধাক্কা লাগবে চলেছে ভারতীয়দের পকেটে!

ব্রিটেনে পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হবে ভারতীয়দের!

ব্রিটেনের নতুন নিয়ম অনুযায়ী, লন্ডনে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীকে জীবনযাত্রার খরচ বাবদ 14,130 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় 18 লাখ 8 হাজার 640 টাকা দেখাতেই হবে। এছাড়া লন্ডনের বাইরে বসবাসকারী বা অধ্যায়নরত শিক্ষার্থীকে 10,827 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় 13 লাখ 85 হাজার 856 টাকা দেখাতে হবে। আসলে ব্রিটেন সরকার এই তহবিলের সীমা বাড়িয়েছে যাতে ভারতীয় পড়ুয়ারা লন্ডন বা ব্রিটেনের অন্য কোথাও পড়াশোনার সাথে সাথে নিজেদের খরচও চালাতে পারেন।

বলাই বাহুল্য, ব্রিটেন সরকার যে নতুন নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী, আগামী নভেম্বর মাস থেকে ব্রিটেনে অধ্যায়নরত পরীক্ষার্থীদের প্রতিমাসে লন্ডনে থেকে পড়াশোনার জন্য 1,570 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 2 লাখ 404 টাকা সঙ্গে রাখতে হবে। বর্তমানে যেখানে এই খরচটা 1 লাখ 95 হাজার 170 টাকা। লন্ডনের বাইরে হলে খরচটা সামান্য কম। একইভাবে বর্তমানে 9 মাসের স্টুডেন্ট পাসের খরচ মেটাতে ভারতীয়দের প্রয়োজন পড়ছে 13,761 পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 17 লাখ 62 হাজার টাকা। তহবিল বৃদ্ধির পর এই খরচটাই গিয়ে দাঁড়াবে প্রায় 18 লাখ 4 হাজার টাকায়।

 

হিসেব করে দেখতে গেলে, লন্ডনে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে সব মিলিয়ে খরচটা বেড়ে গেল প্রায় 5,300 টাকা। একইভাবে লন্ডনের বাইরে পড়াশোনা করছেন এমন ভারতীয় শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই খরচটা বেড়ে প্রায় 4,100 টাকার কাছাকাছি দাঁড়াবে। তবে যদি 9 মাসের মোট খরচের হিসেব করা যায় সে ক্ষেত্রে লন্ডনের ক্ষেত্রে খরচ বাড়ছে প্রায় 48 হাজার টাকা এবং লন্ডনের বাইরে বসবাসকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে খরচ বাড়ছে প্রায় 37 হাজার টাকার কাছাকাছি।

আরও পড়ুন: কয়লা নেই ৫০ শতাংশও, চলবে আর মাত্র ৯ দিন, বড়সড় বিদ্যুৎ সংকটের মুখে ভারত!

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, লন্ডনে ভারতীয় পড়ুয়াদের জীবনযাত্রার খরচ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আনুষাঙ্গিক অন্যান্য খরচও বেড়ে যাচ্ছে। আসলে সাম্প্রতিক সময়ে লন্ডনে খাওয়া দাওয়া থেকে শুরু করে টিউশন ফি, ভ্রমণ সহ অন্যান্য খরচ বেশ খানিকটা বেড়েছে। কাজেই সবমিলিয়ে ব্রিটেন সরকারের সিদ্ধান্তের জেরে বড়সড় বিপাকে ভারতীয় শিক্ষার্থী এবং তাঁদের পরিবার।

Leave a Comment