আনিষা চৌধুরী, কলকাতা: পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ (Free Laptop) দেওয়ার দাবি করে WhatsApp-এ ছড়িয়ে পড়েছে একটি ভুয়ো (Scam) বার্তা। সেখানে স্টুডেন্টস ল্যাপটপ স্কিম (Students Laptop Scheme) 2026’-এর কথা নাম করে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে এবং পড়ুয়াদের রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। মেসেজটি ইতিমধ্যেই অনেকের কাছে পৌঁছে গিয়েছে। তবে এই বার্তার সত্যতা নিয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট চেক (Fact Check)। তাদের তরফে জানানো হয়েছে, এই বার্তাটি সম্পূর্ণ মিথ্যা এবং মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে।
কী বলছে PIB?
ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ মেসেজে দাবি করা হয়েছে, স্টুডেন্টস ল্যাপটপ স্কিম 2026-এর আওতায় পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে। সেই সুবিধা পেতে একটি নির্দিষ্ট লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে না হলে ল্যাপটপ পাওয়া যাবে না। সরকারি প্রকল্পের নাম ব্যবহার করায় অনেকেই বিষয়টিকে সত্যি বলে মনে করতে পারেন। কিন্তু PIB ফ্যাক্ট চেক কর্তৃক জানা যাচ্ছে এই দাবির কোনও সত্যতা নেই। তাই মেসেজটির সঙ্গে যে লিংকটি পাঠানো হয়েছে, সেটা নিয়েও সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে।
লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকুন
PIB ফ্যাক্ট চেক-এর পরামর্শ, এই ধরনের সন্দেহজনক লিঙ্কে কোনওভাবেই ক্লিক করা উচিত নয়। পাশাপাশি রেজিস্ট্রেশনের নামে ব্যক্তিগত তথ্য চাওয়া হলে কোনভাবেই সেগুলি শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। বিনামূল্যে ল্যাপটপ, স্কলারশিপ কিংবা অন্য কোনও সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোনও লিঙ্ক পাঠানো হলে আগে সেটির সত্যতা যাচাই করা জরুরি। বিশেষ করে WhatsApp-এর মতো মেসেজিং প্ল্যাটফর্মে পাওয়া এমন বার্তায় তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ না নেওয়াই ভালো।
A #WhatsApp message is circulating with a link claiming to offer free laptops to students under a “Students Laptop Scheme 2026” and urging students to register through the link.#PIBFactCheck
❌ This is a fraudulent message intended to mislead students.
⚠️ Do not click on such… pic.twitter.com/IDZemSLgFP
— PIB Fact Check (@PIBFactCheck) September 5, 2026
আরও পড়ুন: সক্রিয় শক্তিশালী বজ্রবৃষ্টির সেল, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৩ জেলায়, আজকের আবহাওয়া
স্টুডেন্টস ল্যাপটপ স্কিম 2026 সংক্রান্ত এই বার্তাকে ভুয়ো হিসেবে চিহ্নিত করেছে PIB Fact Check। তাই এই ধরনের মেসেজ অন্যদের কাছে ফরওয়ার্ড না করে বিষয়টি নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। কোনও সরকারি প্রকল্প বা সুবিধা সংক্রান্ত বার্তা হাতে এলে তার সত্যতা জানতে নির্ভরযোগ্য সরকারি সূত্রের উপরই ভরসা করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে ভুয়ো তথ্যের ফাঁদে পড়ার সম্ভাবনা এড়ানো সম্ভব।