আজ থেকেই এসব Android ফোনে বন্ধ WhatsApp, বড় খবর

আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমানে ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি মানুষের জীবনের ওতপ্রোত একটি অঙ্গ হয়ে উঠেছে। এই হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে বেশ কিছু পুরনো অ্যান্ড্রয়েড (Android) ফোনে আর এই অ্যাপ সাপোর্ট করবে না। তবে ফোন পুরনো হলেই যে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন নয়। আসল ব্যাপার হল ফোনে থাকা অ্যান্ড্রয়েডের সংস্করণ। হোয়াটসঅ্যাপের নিজস্ব তথ্য অনুযায়ী, এই তারিখের পর থেকে অ্যান্ড্রয়েড ৬ (Android 6) বা তার পরের সংস্করণ থাকা ফোনেই কেবলমাত্র এই অ্যাপটির পরিষেবা চালু থাকবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড ৫.০ (Android 5.0) এবং ৫.১ (Android 5.1) ব্যবহারকারীদের এবার সতর্ক হওয়ার সময় এসেছে।

আপনার ফোনে কোন অ্যান্ড্রয়েড চলছে, জানবেন যেভাবে

আপনার ফোন এই পরিবর্তনের আওতায় পড়ছে কিনা জানতে আলাদা করে ফোনের মডেল খোঁজার প্রয়োজন নেই। ফোনের সেটিংস (Settings) খুলে অ্যাবাউট ফোন (About phone) বা অ্যাবাউট ডিভাইস (About device) অপশনে যান। সেখানে অ্যান্ড্রয়েড ভার্সন (Android version) লেখা অংশে গিয়ে সংস্করণটি দেখে নিন। অ্যান্ড্রয়েড ৬ বা তার পরের সংস্করণ থাকলে এই পরিবর্তনের কারণে হোয়াটসঅ্যাপ বন্ধ হওয়ার কথা নয়। কিন্তু ৫.০ বা ৫.১ থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। নইলে হঠাৎই বন্ধ হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কোনও অপারেটিং সিস্টেমের (Operating System) সমর্থন বন্ধ করার আগে ব্যবহারকারীদের অ্যাপের মধ্যেই একাধিকবার আপগ্রেডের কথা জানানো হয়।

পুরনো ফোন হলে এখনই কী করবেন?

ফোনে অ্যান্ড্রয়েড ৫.০ বা ৫.১ থাকলে প্রথমেই দেখে নিন সফটওয়্যার আপডেট (Software Update) করে নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে যাওয়ার সুযোগ রয়েছে কি না। আপডেটের সুবিধা থাকলে সেটি করে নেওয়াই সবচেয়ে সহজ সমাধান। তবে প্রতিটি পুরনো ফোনে কিন্তু নতুন সংস্করণ ইনস্টল করা সম্ভব নয়। সে ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ চ্যাট, ছবি, ভিডিও বা প্রয়োজনীয় ফাইলের ব্যাকআপ (Backup) আগে নিয়ে রাখুন। ভবিষ্যতে ফোন বদলাতে হলে এই ব্যাকআপ থেকে প্রয়োজনীয় তথ্য ফিরিয়ে নেওয়া সহজ হবে। পুরনো অপারেটিং সিস্টেমে নিরাপত্তা আপডেট ও নতুন প্রযুক্তির সুবিধা না থাকার কারণে হোয়াটসঅ্যাপ নিয়মিত তাদের অ্যাপটির নানারকম পরিবর্তন ঘটাতে থাকে।

আরও পড়ুন: বাড়িতে বসেই চেক করুন বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস, রইল প্রসেস

iPhone ব্যবহারকারীদের জন্যও আসছে পরিবর্তন

শুধু অ্যান্ড্রয়েডেই নয়, আগামী দিনে আইফোনের ক্ষেত্রেও ন্যূনতম সফটওয়্যার সংস্করণ বাড়ানো হবে। হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর ২০২৬ থেকে আইফোনে এই অ্যাপটির পরিষেবা চালু রাখতে চাইলে অন্তত আইওএস ১৫.৫ (iOS 15.5)-এর প্রয়োজন হবেই। তবে আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সবচেয়ে জরুরি হল নিজেদের ফোনের সংস্করণটি একবার পরীক্ষা করে নেওয়া। অ্যান্ড্রয়েড ৬ বা তার পরের সংস্করণ থাকলে ৮ সেপ্টেম্বরের পরিবর্তন নিয়ে চিন্তার কারণ নেই। আর পুরনো সংস্করণ হলে দেরি না করে আপডেটের সুযোগ এবং চ্যাটের ব্যাকআপ, দুটিই দেখে নেওয়া ভালো।

Leave a Comment