ভারতের বিরুদ্ধে পাকিস্তান-তুরস্কের ‘গোপন’ ছক! প্রকাশ্যে এল ভয়ঙ্কর তুর্কি ড্রোন-অস্ত্র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপারেশন সিঁদুরেই প্রকাশ্যে পাকিস্তানকে (Pakistan) সমর্থন করেছিল তুরস্ক (Turkey)। ভারতের (India) সমস্ত উপকার ভুলে ইসলামাবাদের পাশে দাঁড়িয়ে ছিল রিচেপ এরদোয়ানের দেশ। বিগত দিনগুলিতে সেই তুরস্কের সাথেই ষড়যন্ত্র করে ভারতের বিরুদ্ধে নানান ছক কষেছে পাকিস্তান। আজও চলছে সেই পরিকল্পনা! এমতবস্থায়, প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে পাকিস্তান বিমান বাহিনী একটি প্রচারমূলক ভিডিও পোস্ট করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি ওই ভিডিওটিতে প্রকাশ্যে তুরস্কের কিছু অস্ত্র এবং বিপদজনক ড্রোন দেখিয়েছে পাকিস্তান। অনেকেই মনে করছেন, এই ভিডিওর মধ্যে দিয়ে ভারতকে সতর্কবার্তা দিতে চাইছে ইসলামাবাদ।

ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকিস্তান এবং তুরস্কের?

পাকিস্তান বায়ু সেনার তরফে প্রকাশিত ভিডিওটিতে প্রথমবারের মতো তুরস্কের ভয়ানক ড্রোন এবং অস্ত্রশস্ত্র দেখানো হয়েছে। যা এতদিন গোটা বিশ্ববাসীর কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল। ভিডিওটি থেকে বোঝা যায় যে তুরস্কের ওই ভয়ানক অস্ত্র এখন পাকিস্তানের সেনাবাহিনীর অস্ত্রাগারে রয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর তরফে তুরস্কের শাহীন 40 মিমি কাউন্টার ড্রোন সিস্টেমও দেখানো হয়। এছাড়াও তুরস্কের বায়রাক্তার একেএনসি এবং বায়রাক্তার টিবি2 ড্রোন সিস্টেমও দেখানো হয়েছিল ওই ভিডিওটিতে।

পাকিস্তানের তরফে ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরই কূটনৈতিক মহলের অনেকেই বলছেন, আসলে ওই ভিডিও প্রকাশ করে পাকিস্তান বোঝাতে চেয়েছে ইসলামিক বন্ধু তুরস্ক ভারতের বিরুদ্ধে তাঁদের পাশে রয়েছে! শুধু তাই নয়, ভারতকে ঘুরিয়ে সতর্ক করতে গিয়ে পাকিস্তান এও বোঝাচ্ছে যে তুরস্ক তাদের সবরকম অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে এবং আগামীতেও করবে। কয়েকজন আন্তর্জাতিক কূটনীতিক বলছেন, ভারতের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে পাকিস্তান এবং তুরস্ক!

 

আরও পড়ুন: PoK-কে ভারতের অংশ হিসেবে দেখাল আফগানিস্তান, চিহ্নই নেই পাকিস্তানের

উল্লেখ্য, গত বছর পহেলগাঁও জঙ্গি হামলার পর বদলা নিতে মে মাসে অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানের বুকে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ু সেনা। সেই হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি। নিহত হন শতাধিক জঙ্গি। তবে সেই সময়েও ভারতের বিরুদ্ধে গিয়ে পাকিস্তানকে প্রকাশ্যে সমর্থন করেছিল তুরস্ক। সেবার ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তুরস্কের তরফে একাধিক অস্ত্রশস্ত্র পেয়েছিল ইসলামাবাদ।

Leave a Comment