ফ্লিপকার্টে iPhone 17 Pro Max-এ মিলছে ৭০ হাজার টাকা ছাড়, মানতে হবে এই শর্ত

সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য লঞ্চ হয়েছে অ্যাপলের নতুন মডেল iPhone 17 Pro Max। তবে আপনার কাছে যদি আগের মডেল থাকে, তাহলে এই ফোনটিতে আপনি একধাক্কায় 70 হাজার টাকা ছাড় পেতে পারেন। হ্যাঁ, বর্তমানে iPhone 17 Pro Max মডেলটির 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1 লক্ষ 47 হাজার 900 টাকা। তবে আপনি যদি 16 Pro Max ফোনটি এক্সচেঞ্জ করে ব্যাংক অফারের সুবিধা নেন, তাহলে সেক্ষেত্রে এর আসল দাম কমে দাঁড়াবে মাত্র 79,800 টাকায়।

বিপুল ছাড় iPhone 17 Pro Max-এ

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, iPhone 16 Pro Max এক্সচেঞ্জ করলে নতুন মডেলটিতে সবথেকে বেশি ছাড় পাওয়া যাবে। Flipkart-এ বর্তমানে এই ডিভাইসটির এক্সচেঞ্জ ভ্যালু দেখাচ্ছে 63,100 টাকা। কিন্তু হ্যাঁ, ডিভাইসটি নেওয়ার সময় এর অবস্থা, বয়স আর স্পেসিফিকেশনের উপরেই চূড়ান্ত দাম নির্ভর করবে। সেক্ষেত্রে দাম কিছুটা ভিন্ন হতে পারে। এছাড়া অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকদের সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে ফ্লিপকার্ট। পাশাপাশি প্রোডাক্ট পেজে আরও অতিরিক্ত 2000 টাকা ছাড়ের ঘোষণা করা হয়েছে। যার ফলে ফোনটির দাম 1,49,900 টাকা হলেও তা নেমে এসেছে 1,47,900 টাকায়।

তবে সমস্ত অফার যোগ করার পর এই মডেলটির ক্রয় মূল্য দাঁড়াচ্ছে মাত্র 79,800 টাকা। এদিকে মূল ছাড়ের পাশাপাশি ক্রেতারা সরাসরি নো-কস্ট ইএমআই-র সুবিধা নিতে পারবে। ফ্লিপকার্টের নিয়ম অনুযায়ী, 6 মাসের ইএমআই করলে প্রতি মাসে মাত্র 14,333 টাকা করে কিস্তি দিতে হবে। তবে হ্যাঁ, এক্সচেঞ্জ করার সময় অবশ্যই আপনার পুরনো মডেল অর্থাৎ iPhone 16 Pro Max এর অবস্থা, অ্যাক্সেসরিজ আর ফ্লিপকার্ট ডেলিভারি পার্টনার যদি সফলভাবে যাচাইকরণ করে, তাহলেই পাবেন এই সুবিধা।

আরও পড়ুন: চোখের দেখাতেই চিনে নিন টাটকা দেশি খাসির মাংস, রইল সহজ ৫ উপায়

পাশাপাশি অবশ্যই সেই ব্যবহারকারীর অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে। নাহলে অতিরিক্ত আরও 5000 টাকা গুনতে হবে। তাই যদি আপনার iPhone 16 Pro Max মডেলটিকে আপগ্রেড করার পরিকল্পনা থাকে, তাহলে শোরুম বা স্টোরে না গিয়ে ফ্লিপকার্টের এই অফারটিকে লুফে নিন। কারণ, বর্তমানে উপলব্ধ সবচেয়ে আকর্ষণীয় ডিসকাউন্ট এটিই। এমনকি কতদিন এই ডিসকাউন্ট থাকবে তাও বলা সম্ভব নয়।

Leave a Comment