বিরল ঘটনা! একই দিনে আলাদা আলাদা দেশে খেলতে হবে ভারতকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হতে চলেছে এশিয়ান গেমস। তার আগে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। আসলে এশিয়ান গেমসের (Asian Games) মতো বড় টুর্নামেন্টের আগে আফগানিস্তান সিরিজকে প্রস্তুতি ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চায় ভারত। তারপরই টোকিওর উদ্দেশ্যে রওনা দেবে জাতীয় দল। সেপ্টেম্বরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। আর সেই সূত্র ধরেই এবার একই দিনে দুটি আলাদা আলাদা দেশে খেলতে চলেছে ভারত।

একই দিনে আলাদা আলাদা দুটি দেশে খেলবে ভারত

আসন্ন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন নম্বর ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে আগামী 3 অক্টোবর। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল খেলতে নামবে চন্ডিগড়ে। আর ওই একই দিনে আয়োজিত হতে পারে ভারতীয় টি-টোয়েন্টি দলের এশিয়ান গেমসের ম্যাচ। শোনা যাচ্ছে, 3 তারিখ এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ বা ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। আর সেটা হলে একই দিনে একদিকে ভারতে খেলতে নামবেন রোহিতরা, অন্যদিকে বৈভব সূর্যবংশীরা খেলবেন জাপানে।

বলাই বাহুল্য, এশিয়ান গেমসের জন্য আগেই ভারতীয় দল ঘোষণা করেছে BCCI। সেই দলে জায়গা পেয়েছেন এমন বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন ভারতের ওয়ান ডে দলে। রিপোর্ট অনুযায়ী, এশিয়ান গেমসের স্কোয়াডে নাম থাকায় তাঁরা ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না! সেক্ষেত্রে বিকল্প প্লেয়ারদের সুযোগ দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে একটা বিষয় নিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কামব্যাক করছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি।

আরও পড়ুন: পাঁচতারা হোটেল নয়, টিম ইন্ডিয়ার প্লেয়ারদের থাকতে হবে আবাসনে! জানাল BCCI

উল্লেখ্য, এশিয়ান গেমসের আগে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় টি-টোয়েন্টি দল। এই প্রথমবারের মতো আয়োজক দেশ হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে আফগানরা। এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আগামী 13 সেপ্টেম্বর থেকে শুরু হয় 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে 20 ওভারের সিরিজ।

Leave a Comment