বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মক্কা চুক্তি (Mecca Deal) বা ইসলামিক জোটে অংশগ্রহণের ইচ্ছা আগেই প্রকাশ করেছিল প্রতিবেশী বাংলাদেশ। বাংলাদেশের তরফে জানানো হয়েছিল, নিজেদের স্বার্থের কথা চিন্তা করে ঢাকা এই চুক্তির অংশ হতে পারে। কূটনৈতিক মহলের অনেকেরই মত, তিন ইসলাম রাষ্ট্রের সাথে বাংলাদেশ মিলে গেলে খানিকটা চাপে পড়তে পারে ভারত! এবার শোনা যাচ্ছে, পাকিস্তান সহ তিন দেশের মক্কা চুক্তিকে একপ্রকার সমর্থন করছে রাশিয়া (Russia)। ভারতের এই বন্ধু দেশ এই বিশেষ চুক্তি বা জোটে ইরানকে যুক্ত করার আহ্বান জানিয়েছে।
ইরানকে মক্কা চুক্তিতে যুক্ত করতে চায় রাশিয়া!
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তাঁর দাবি, এই ইসলামিক জোটে ইরানের অংশগ্রহণ বা অন্তর্ভুক্তি হবে আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সোমবার, রাশিয়ার রাজধানী মস্কোয় স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনসের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে বৈঠক চলাকালীন ইরানকে মক্কা চুক্তিতে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বলাই বাহুল্য, গত আগস্ট মাসের 7 তারিখ মক্কা প্রতিরক্ষা যুক্তিতে সই করেছিল পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক। এই বিশেষ চুক্তির অধীনে তৃতীয়পক্ষ তিন দেশের কাউকে আঘাত করলে বাকি দুই দেশ সেই হামলাকে নিজেদের উপর হওয়া হামলা হিসেবেই দেখবে। পাশাপাশি যথাসাধ্য সামরিক সহায়তা করবে তারা। বাংলাদেশের পর এবার কার্যত সেই চুক্তিকে ঘুরিয়ে সমর্থন করছে রাশিয়াও! তাতেই প্রশ্ন উঠছে তাহলে কি ভারতের বিরুদ্ধে চলে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন? এ সংক্রান্ত কোনও তথ্য অবশ্য মেলেনি।
আরও পড়ুন: মামলা গড়িয়েছিল হাইকোর্টে, ‘বাগবাজারে দুর্গাপুজো হবেই’ ঘোষণা কমিটির
যদিও মক্কা চুক্তি প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মক্কা চুক্তির সমর্থকেরা বলেছেন, এই চুক্তিতে উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলির জন্যও সদস্যপদ উন্মুক্ত রাখা হতে পারে। তাই এই নিরাপত্তা কাঠামোয় ইরানকে কীভাবে যুক্ত করা যায় সেই বিষয়ে একমত হওয়াটাও রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। কূটনৈতিক মহলের কেউ কেউ বলছেন, রাশিয়া যেহেতু মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার পক্ষে, কাজেই একদিক থেকে এই চুক্তিকে সমর্থন করে মস্কো! তবে হয়তো ভারতের বিরুদ্ধে গিয়ে নয়।