বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বছর অর্থাৎ 2026 এ টেস্টে (Test Cricket) সর্বাধিক উইকেট শিকারীদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সেই তালিকার প্রথম পাঁচেই রয়েছেন ভারতীয় দলের নতুন বোলার তথা ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) হিসেবে পরিচিত মানব সুথার। সম্প্রতি লাল বলের ক্রিকেটে বল হাতে তাণ্ডব চালিয়েছেন এই তরুণ। যার ফলটাও একেবারে হাতেনাতে পেলেন তিনি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, এবছর লাল বলের ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকা।
প্রথম পাঁচে দ্বিতীয় রবীন্দ্র জাদেজা!
পাঁচ নম্বরে কে?
2026 সালে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন বাংলাদেশের দাপুটে বোলার তাইজুল ইসলাম। এবছর মোট পাঁচটি টেস্ট খেলে 22টি উইকেট নিয়েছেন এই তরুণ প্লেয়ার। তাছাড়াও এক ইনিংসে 138 রান খরচ করে সাতটি উইকেট নেওয়াই তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফরমেন্স।
চার নম্বরে সুথার সহ আরও এক
চলতি বছর টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ভারতের তরুণ বোলার মানব সুথার। যাঁকে ভক্তদের অনেকেই দ্বিতীয় রবীন্দ্র জাদেজা বলে ডাকেন! একই সাথে চার নম্বরে যৌথভাবে রয়েছেন ইংল্যান্ডের অলি রবিনসন। এই দুই বোলার তিনটি করে টেস্ট ম্যাচ খেলে মোট 23টি করে উইকেট পকেটে পুরেছেন।
তিন নম্বরে স্মিথ
এবছর টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে উঠেছেন নিউজিল্যান্ডের নাথান স্মিথ। এ নিয়ে আজ পর্যন্ত মোট চারটি টেস্ট খেলে 26টি উইকেট তুলেছেন তিনি। এক ইনিংসে এই কিউই তারকা সেরা বোলিং পারফরমেন্স 40 রান খরচ করে ছয়টি উইকেট। তাছাড়াও দুবার পাঁচটি করে উইকেটও তুলেছেন এই তারকা বোলার।
Most Test wickets ✅
Most Test five-wicket hauls ✅Mohammad Abbas has been at his best in 2026 🇵🇰#Cricket #ENGvPAK pic.twitter.com/oIdeJgpISr
— Wisden (@WisdenCricket) September 2, 2026
আরও পড়ুন: জাপানে চরম বিপর্যয়! বন্যায় ভাসছে এশিয়ান গেমসের শহর নাগোয়া, আটকে ৪০০ ক্রীড়াবিদ
প্রথম দুইয়ে কারা?
এবছর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের জশ টাং। এ পর্যন্ত মোট ছয়টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে 27টি উইকেট তুলেছেন তিনি। এক ইনিংসে এই খেলোয়াড়ের সেরা পারফরমেন্স 46 রানে 5 উইকেট। এছাড়াও তিনি একবার 5 উইকেট নিয়েছেন। ইংল্যান্ড তারকার উপরে অর্থাৎ এবছর টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস। মোট পাঁচটি ম্যাচ খেলে এ পর্যন্ত 28টি উইকেট তুলেছেন এই পাক তারকা।