সহেলি মিত্র, কলকাতাঃ রাত পোহালেই রয়েছে ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike)। বহু ব্যাঙ্কের কর্মীরা একাধিক দাবিতে রাস্তায় নামতে চলেছেন। এদিকে ব্যাঙ্ক কর্মীদের ধর্মঘটের জন্য ব্যাঙ্কিং পরিষেবা ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এহেন পরিস্থিতির মাঝে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল দেশের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গ্রাহকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হল। আপনিও কি এসবিআই-এর গ্রাহক? তাহলে বিশদে জেনে নেবেন।
বিজ্ঞপ্তি জারি করল SBI
দেশব্যাপী ব্যাংক কর্মচারী ও কর্মকর্তাদের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস’ (ইউএফবিইউ) আগামী ১১ সেপ্টেম্বর দেশব্যাপী ধর্মঘট পালনের সিদ্ধান্তে অটল রয়েছে। ধর্মঘট স্থগিত করা নিয়ে সরকার ও ব্যাংক ইউনিয়নগুলোর মধ্যে আলোচনা হলেও, ইউনিয়নগুলোর সম্মতিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তাই, আগামী ১১ সেপ্টেম্বরের ধর্মঘট এখন অবশ্যম্ভাবী বলে ধরে নেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে গ্রাহকদের বিশেষ বার্তা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
SBI তাদের গ্রাহকদের জানিয়েছে যে, United Forum of Bank Unions (UFBU)-এর পক্ষ থেকে আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ একদিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তাব করা হয়েছে। ধর্মঘটের কারণে ব্যাঙ্কিং পরিষেবায় কিছুটা প্রভাব পড়তে পারে। যদিও জরুরি পরিষেবা সচল রাখার চেষ্টা করা হবে, তাই গ্রাহকদের আগে থেকেই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং লেনদেন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে SBI। ধর্মঘটের তারিখের আগেই গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং লেনদেন সেরে নিন, নগদ টাকার প্রয়োজন হলে ATM/ADWM ব্যবহার করুন, প্রয়োজনে Customer Service Points (CSPs)-এর পরিষেবা নিন। Internet Banking, YONO, Mobile Banking এবং UPI-সহ ডিজিটাল পরিষেবা ব্যবহার করুন। SBI-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিস্থিতির কারণে গ্রাহকদের যে কোনও অসুবিধার জন্য তারা দুঃখিত এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করছে।
আরও পড়ুনঃ অগ্রিম টাকা তোলার নিয়ম শিথিল করল EPFO, উপকৃত হবেন সদস্যরা
কী বলছে ইউনিয়নগুলি?
ইউনিয়নগুলো বলছে, তাদের প্রধান দাবি হলো ব্যাঙ্কগুলোতে পাঁচ দিনব্যাপী কর্মসপ্তাহ চালু করা। সরকার এ বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত বা এটি বাস্তবায়নের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা না দেওয়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। ধর্মঘটের দিন ব্যাংক শাখাগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। তবে, ডিজিটাল ব্যাংকিং, ইউপিআই এবং এটিএম-এর মতো কিছু পরিষেবা যথারীতি চালু থাকতে পারে।
— State Bank of India (@TheOfficialSBI) September 9, 2026
আপনি যদি ১১ই সেপ্টেম্বরের ব্যাংক ধর্মঘটের ফলে ব্যাংক শাখাগুলোর কার্যক্রমে সবচেয়ে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। নগদ টাকা জমা, চেক ক্লিয়ারেন্স, কেওয়াইসি (KYC) এবং ঋণ-সংক্রান্ত কাজের মতো পরিষেবাগুলোতে দেরি বা বিঘ্ন ঘটতে পারে। যদিও এটিএম, ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং স্বাভাবিকভাবে চালু থাকবে বলে আশা করা হচ্ছে, তবে কোনো ব্যাংকের পরিষেবায় প্রযুক্তিগত সমস্যা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।