বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল অর্থাৎ 12 সেপ্টেম্বর থেকে দিল্লির বুকে বসতে চলেছে দুই দিনব্যাপী BRICS এর শীর্ষ সম্মেলন। সেই আসরে উপস্থিত থাকবেন সদস্য দেহগুলির রাষ্ট্রনেতারা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন থেকে শুরু করে চিনের শি জিনপিং সহ ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্র প্রধানের যোগ দিচ্ছেন সেই সম্মেলনে। আর ঠিক তার আগেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য (India Trade Gap)। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলিতে BRICS দেশগুলির সাথে ভারতের আমদানি বাণিজ্য বাড়লেও কমেছে রপ্তানি। তাতে বাণিজ্যে দেখা দিয়েছে বড়সড় ঘাটতি।
রপ্তানি কমল ভারতের
রিপোর্ট অনুযায়ী, বিগত পাঁচ বছরে BRICS এর সদস্য দেশগুলির সাথে ভারতের বাণিজ্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। তবে উদ্বেগ বাড়িয়েছে রপ্তানি বাণিজ্য। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের রিপোর্ট বলছে, 5 বছরের মধ্যে ভারতের সাথে অন্যান্য দেশগুলির আমদানি বাণিজ্য যেভাবে বেড়েছে সেই তুলনায় মুখ থুবড়ে পড়েছে রপ্তানি। এই সময়ের মধ্যে ভারতের সাথে বাকি দেশগুলির বাণিজ্য ঘাটতি বেড়েছে তিন গুণেরও বেশি।
রিপোর্ট অনুযায়ী, 2026 আর্থিক বছরে বন্ধু দেশগুলির সাথে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে 226.1 বিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় এই পরিমাণটা 21,529 বিলিয়ন রুপি বা 2 লাখ 16 হাজার কোটি টাকারও বেশি। অবাক করা বিষয়, আজ থেকে প্রায় 5 বছর আগে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল মাত্র 74.5 বিলিয়ন ডলার। এক কথায়, বিগত কিছু বছরে BRICS এর সদস্য বা বন্ধু দেশগুলির সাথে রেকর্ড পরিমাণ বাণিজ্য ঘাটতি বেড়েছে ভারতের।
আরও পড়ুন: পাকিস্তান দূর, পারমাণবিক অস্ত্রে ব্রিটেনকেও পেছনে ফেলবে ভারত! বলল আমেরিকা
প্রসঙ্গত, আগামী 12 এবং 13 সেপ্টেম্বর পরপর দুদিন রাজধানীর বুকে অনুষ্ঠিত হবে BRICS এর শীর্ষ সম্মেলন। কাজেই এই সম্মেলনে সদস্য দেশগুলির বাজারে ভারতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমানো, দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে আলোচনা করতে পারে নয়া দিল্লি। এখন দেখার শেষ পর্যন্ত সেই আলোচনায় দেশের পণ্য বিদেশের মাটিতে রপ্তানির পরিমাণ বাড়ে কিনা।