সহেলি মিত্র, কলকাতা: বড় আবেদন খারিজ করে দিল লালবাজার (Lalbazar)। কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মী ও হোমগার্ডদের দাড়ি রাখার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দিল লালবাজার। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ কলকাতা পুলিশ কমিশনারের দফতর থেকে জারি করা মেমোতে জানানো হয়েছে, মোট ৪৭ জন কর্মী স্বেচ্ছায় দাড়ি রাখার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। তবে বাহিনীর পোশাকে একরূপতা ও বিভাগীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাঁদের আবেদন মঞ্জুর করা হয়নি।
আবেদন খারিজ করল লালবাজার
মেমোতে স্পষ্টভাবে বলা হয়েছে, কলকাতা পুলিশের প্রচলিত নিয়ম অনুযায়ী দাড়ি রাখার ক্ষেত্রে যে বিধিনিষেধ রয়েছে, তা কঠোরভাবে মেনে চলতে হবে।আবেদনকারীদের মধ্যে কলকাতা পুলিশের বিভিন্ন ব্যাটালিয়ন, রিজার্ভ ফোর্স, স্পেশাল ব্রাঞ্চ, ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও ট্রাফিক পুলিশ-সহ একাধিক ইউনিটের কর্মীরা রয়েছেন। প্রথম পাতায় ৩০ জন এবং দ্বিতীয় পাতায় আরও ১৭ জনের নাম রয়েছে।
মেমো অনুযায়ী, সংশ্লিষ্ট ইউনিটের প্রধানদের আবেদনকারীদের সিদ্ধান্ত জানিয়ে নির্দেশ কার্যকর হচ্ছে কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশে স্বাক্ষর করেছেন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেডকোয়ার্টার্স)।
নতুন অ্যাপ লঞ্চ করল লালবাজার
এদিকে পুলিশ কর্মীদের কাজের ওপর নজর রাখতে নতুন অ্যাপ লঞ্চ করেছে লালবাজার। পুলিশ কর্মীদের (West Bengal Police) গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা হবে এই অ্যাপের মাধ্যমে। অনেকেই কাজে দেরিতে আসছেন বলে অভিযোগ। অনেকে উপস্থিত না থেকেও খাতায় কলমে উপস্থিতি রেকর্ড হচ্ছে। তবে এবার আর এই ফাঁকিবাজি চলবে না। বিষয়গুলি কড়া হাতে দমন করতে আসরে নেমেছে লালবাজার।
আরও পড়ুনঃ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশে ঢুকে গুলি চালায় বিএসএফ! চরম উত্তেজনা লালমনিরহাট সীমান্তে
অনেক কর্মীর যুক্তি যে থানা তাঁদের দেরি করে জানিয়েছে। তাই দেরি হয়েছে। যদিও এবারে আর এই বিষয়টি হবে না। কারণ নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে কলকাতা পুলিশের কর্মীদের ডিউটির তথ্য জানিয়ে দেওয়া হবে। ডিউটিতে থাকা পুলিশকর্মীদের নির্ধারিত জায়গায় পৌঁছে সময় উল্লেখ করে ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। কোথায় কতজন পুলিশ মোতায়েন হবেন, তা সভাস্থলে সম্ভাব্য ভিড়ের ভিত্তিতে ঠিক করা হবে। ডিভিশনগুলির পাঠানো তালিকা অনুযায়ী লালবাজার থেকে ডিউটি বণ্টন করা হবে।