সহেলি মিত্র, কলকাতা: ব্রিকস সামিটে (BRICS Summit 2026) ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। ভারতের নয় বরং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী (Malaysia PM) কিশোর কুমারের (Kishore Kumar) গান গেয়ে নৈশভোজকে এক আলাদাই মাত্রায় পৌঁছে দিলেন। শুনতে অবিশ্বাস্যকর লাগলেও এটাই দিনের আলোর মতো সত্যি। শনিবার নয়াদিল্লিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কিশোর কুমারের বিখ্যাত গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত…’ গেয়ে সকলকে অবাক করেছেন। সেই ভিডিও বর্তমানে বিদ্যুৎ গতিতে ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে।
কিশোর কুমারের গান গেয়ে তাক লাগালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
শনিবার আনোয়ার ইব্রাহিম ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজে যোগ দিয়েছিলেন, যেখানে তিনি কিশোর কুমারে পাশাপাশি মুকেশের ‘দোস্ত দোস্ত না রাহা…’ গানটিও গেয়েছিলেন। প্রধানমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ‘এক্স’-এ ভিডিওটি শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “গুরু, আমি কি একটু গান গাইতে পারি? ভিডিওটি প্রায় দেড় মিনিটের।”গানটি রাজ কাপুর, রাজেন্দ্র কুমার অভিনীত ‘সঙ্গম’ সিনেমার। গানটি গেয়েছেন মুকেশ এবং সুর করেছেন শঙ্কর-জয়কিষাণ। এর কথা লিখেছেন শৈলেন্দ্র। অন্যদিকে কিশোর কুমারের ‘খওয়াব হো তুম ইয়া কোই হাকিকত’ গানটি গেয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, সেটি গেয়েছিলেন কিশোর কুমার, সুর করেছিলেন এস ডি বর্মণ এবং লিখেছিলেন মজরুহ সুলতানপুরী।
আর পড়ুনঃ ‘খ্রিস্টান ছাড়া কেউ অনুষ্ঠান করবে না, এমনটা …’ পার্ক স্ট্রিটে প্রথমবার দুর্গাপুজো নিয়ে বললেন সুজন
কিশোর কুমারের বড় ভক্ত প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এর আগে কিশোর কুমারের ভক্ত বলে স্বীকার করেছেন। এমনকি তিনি ২০২৪ সালে ভারতে একটি সাক্ষাৎকারে সেই একই গান গেয়েছিলেন। বিদেশ মন্ত্রকের মতে, মালয়েশিয়ায় প্রায় ২৭.৫ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ। এদের মধ্যে প্রায় ২০ লক্ষ মানুষ তামিল ভাষায় কথা বলেন। এখানে বলিউড এবং তামিল সিনেমা ব্যাপকভাবে দেখা হয়।
Prime Minister of Malaysia @anwaribrahim sings Kishore Kumar song on the sidelines of BRICS Summit in New Delhi, India. pic.twitter.com/R9i1UnaV7R
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 12, 2026
শাহরুখ খানের ‘দিলওয়ালে’ মালয়েশিয়ায় প্রায় ২৯ কোটি টাকা আয় করেছে, অন্যদিকে ‘জওয়ান’ প্রায় ২২ কোটি টাকা এবং ‘পাঠান’ প্রায় ৯ কোটি টাকা আয় করেছিল বলে খবর। এখানে তামিল সিনেমারও একটি বড় বাজার রয়েছে। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘কুলি’ মালয়েশিয়ায় প্রায় ২৬-২৭ কোটি টাকা আয় করেছে, অন্যদিকে অজিত কুমারের ‘গুড ব্যাড আগলি’ আয় করেছে প্রায় ২২ কোটি টাকা। ২০২৬ সালের সূর্য অভিনীত ‘কারুপ্পু’ও প্রায় ২২ কোটি টাকা সংগ্রহ করে মালয়েশিয়ার সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। বিজয়ের ‘গোট’ প্রায় ৩২ কোটি টাকা এবং শিবকার্থিকেয়নের ‘আমারান’ প্রায় ২৬ কোটি টাকা আয় করেছে।