হিন্দু বিরোধীতা, গোমাংস খাওয়ার জের, বিকাশ রঞ্জনকে খুনের হুমকি!

সৌভিক মুখার্জী, কলকাতা: বরাবরই হিন্দু হয়েও সনাতনীদের বিরোধিতা করার কারণে আলোচনার শিরোনামে থেকেছেন আইনজীবী তথা সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। এমনকি তিনি নিজের মুখেই স্বীকার করেছেন, হিন্দু হয়েও তিনি গোমাংস খান এবং এটি কোনও অপরাধ নয়। এ নিয়ে তাঁকে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েন না। পাশাপাশি যাদবপুরে দেশবিরোধী কার্যকলাপকেও সমর্থন করতে দেখা যায় এই বামফ্রন্ট নেতাকে। আর এবার তাঁকে আরএসএস-র তরফ থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেই দাবি করে বসলেন।

খুনের হুমকি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে

সংবাদমাধ্যমের সামনে তিনি সরাসরি বলেছিলেন, “হ্যাঁ, আমি গরুর মাংস খেয়েছি। হিন্দু বলেই খেয়েছি। ব্রাহ্মণ বলেই খেয়েছি। হিন্দুদের সমস্ত গ্রন্থ এবং শাস্ত্রে গরুর মাংস খাওয়ার বিধান রয়েছে। আপনি প্রমাণ দিন এক জায়গায়, যে ভারতবর্ষের কোথাও শূকরের মাংস রাখার জন্য পিটিয়ে মারা হয়েছে। যেদিন আপনি দেখাবেন, সেদিন আমি দলবল নিয়ে শূকরের মাংস খাব।” এমনকি তিনি আরও এক জায়গায় বলেছিলেন, “গরুর মাংস খেলে মানুষের কোনও ক্ষতি হয় না।” পাশাপাশি তিনি হিন্দু ধর্ম নিয়েও একাধিক জায়গায় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন। এবার তার জেরেই পেলেন খুনের হুমকি।

সোশ্যাল মিডিয়ায় আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য পোস্ট করে জানিয়েছেন, “৯৮৭১২৪৭৪৬১, এই নম্বর থেকে পঞ্চানন প্রামাণিক নামে এক আরএসএস-পন্থী ভদ্রলোক (তবে যে ভাষায় কথা বললেন তাতে ভদ্রলোক মনে হল না) খিস্তি করতে করতে যা বললেন, কেন রামকৃষ্ণ, বিবেকানন্দের কথা বলছি। গোমাংস, ব্রাহ্মণ ইত্যাদি। আমার প্রশ্নের জবাব চাইতেই খুনের হুমকি। মৌলবাদের একটাই কথা খুন করে দেওয়া। মৌলবাদীদের জানা উচিত, খুনের হুমকি দিয়ে বিজ্ঞানভিত্তিক যুক্তি বোধকে দমন করা যায় না। পৃথিবীজুড়ে নাস্তিক মানুষের সংখ্যা বেড়েই চলেছে।”

আরও পড়ুন: “টিচারদের জন্য নতুন বিজ্ঞপ্তি আসছে” TET বিভ্রান্তির মাঝে শিক্ষকদের বার্তা শিক্ষামন্ত্রীর

যদিও এখনও তাঁর দলের তরফ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন সিপিআইএমের দলীয় কর্মী-সমর্থকরা। একজন লিখেছেন, “আপনি তো আমাদের চেয়ে আইন কম বোঝেন না। যদি কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করা যায় তাহলে সাধারণ মানুষের কথা ভেবে অবশ্যই করুন।” এমনকি আরএসএসকে নিষিদ্ধ করার দাবিও জানাচ্ছেন অনেকে।

Leave a Comment