চোরাপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, BSF-র গুলিতে খতম বাংলাদেশি পাচারকারি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি তরুণের (Bangladeshi Death)। ঘটনাটি বাংলাদেশের  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্তের। পীরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন ওই তরুণ, ঠিক সেই সময় দেখে ফেলেন BSF জওয়ানরা। সূত্রের খবর, প্রথমে ওই ব্যক্তিকে সতর্ক করলেও পরবর্তীতে গুলি করে তাঁকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, গতকাল রাত দশটায় ওই তরুণের মরদেহ পাঠানো হয়েছে বাংলাদেশে।

চোরাপথে ভারতে ঢুকতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

জানা গিয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে নিহত ওই বাংলাদেশি ব্যক্তির নাম আসাদুল হক। বয়স 38 বছর। তিনি বাংলাদেশের পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের বাসিন্দা। প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার, ভোররাতে একেবারে লুকিয়ে পীরগঞ্জের চান্দেরহাট বিওপির 333 নম্বর পিলারের কাছেই সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তিনি। ঠিক সেই সময় নজর পড়ে বর্ডার সিকিউরিটি ফোর্সের। তারপরই তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির।

BSF সূত্রে খবর, রবিবার রাতেই ওই তরুণের মৃতদেহ বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চোখশিবানন্দ ক্যাম্পের ভারতীয় জওয়ানদের তরফে জানানো হয়েছে, ভারতে কিছু পাচার করার চেষ্টা করছিলেন ওই তরুণ। সেই সময় তাঁকে আটকানোর চেষ্টা করা হলে তিনি বেঁকে বসতেই গুলি চালানো হয়েছিল। যদিও BSF জানিয়েছে, ওই ব্যক্তিকে প্রাণে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়। রায়গঞ্জের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই বাংলাদেশিকে। তবে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছিল আসাদুলের।

আরও পড়ুন: “নকভিকে বারবার অপমান করেছে ভারত” ট্রফি না নেওয়ায় টিম ইন্ডিয়াকেই তুলোধোনা আফ্রিদির

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে। আর তা ঠেকাতেই যথেষ্ট কঠোর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একেবারে স্পষ্ট নির্দেশ রয়েছে, যাই হয়ে যাক ভারতে অবৈধ অনুপ্রবেশ আটকাতে হবে। মূলত সে কারণেই চোরা অনুপ্রবেশকারী বা পাচারকারীদের আটকা নিজেদের অস্ত্র ব্যবহার করতে পিছুপা হচ্ছে না BSF।

Leave a Comment