প্রীতি পোদ্দার, কলকাতা: মাত্র আড়াই মাসের মধ্যেই বদলি করা হল খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারকে। জানা গিয়েছে বুশরা বানোর (IPS Officer Bushra Bano) জায়গায় এবার খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ সামলাবে পার্থ ঘোষ। অন্যদিকে রাজ্য সশস্ত্র বাহিনীর চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডান্ট পদে বদলি করা হল আইপিএস আধিকারিক বুশরা বানোকে। আর এই বদলিকে (IPS Transfer) ঘিরে রাজ্য পুলিশ প্রশাসনে ব্যাপক আলোড়ন ও চর্চার সৃষ্টি হয়েছে। এমনকি নেটমাধ্যমে (Social Media) এই বিষয়টি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। আশঙ্কা করা হচ্ছে IPS আধিকারিকের নিজের পোস্ট করা একটি ভিডিও বার্তাকে ঘিরেই এই প্রবল বিতর্কের সূত্রপাত হয়েছে।
শব্দচয়ন নিয়েই শুরু হয়েছে তীব্র সমালোচনা
পুলিশের উর্দিতে থাকা বুশরা বানোকে ভাইরাল ভিডিয়োতে বলতে শোনা যায় যে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আবাসিক কোচিং অ্যাকাডেমি প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষার ক্ষেত্রে কতটা সাহায্য করে। এমনকি ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিসেবে তিনিও কতটা সহায়তা পেয়েছিলেন সেই কথাও রয়েছে ওই ভিডিয়ো বার্তায়। এখানেই শেষ নয়, বার্তার শুরু এবং শেষে ‘আস্সালামআলেকুম, ‘ইনশাল্লা’ এবং ‘জাজ়াকাল্লাহ’-র মতো নানা শব্দ শোনা যায় তাঁর মুখে। এরপর ‘হিন্দু লিগ্যাল ফান্ড’ নামে হিন্দুত্ববাদী একটি সংগঠন তাদের এক্স হ্যান্ডলে ওই ভিডিয়োর ক্লিপিং পোস্ট করে প্রশ্ন তুলেছে কী করে একজন সরকারি আধিকারিক উর্দি পরে তাঁর সরকারি পদ উল্লেখ করে এই শব্দগুলো ব্যবহার করেন?
Bushra Bano left her job in Saudi Arabia, cleared the UPSC Civil Services exam twice and went on to become an IPS officer.
In one of her statements, she began with Assalamualaikum, used Inshallah while speaking and ended with Jazakallah. pic.twitter.com/4StmFjgO2l
— qpzm news (@qpzmnews) September 13, 2026
আড়াই মাসের মধ্যেই বদলি IPS আধিকারিককে
ভিডিও নিয়ে রাজ্যে নানা শোরগোল শুরু হতেই নবান্নের তরফে বড় পদক্ষেপ গ্রহণ করা হয়। মাত্র আড়াই মাসের মধ্যেই আচমকাই খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানোকে কম গুরুত্বপূর্ণ এসএপি-র চার নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডিং অফিসার পদে বদলি করা হয়। এতদিন ওই পদে ছিলেন শুভেন্দু মণ্ডল, কিন্তু তাঁকে এখন চন্দননগরের অতিরিক্ত ডিসি পদে নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে খড়্গপুরের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পার্থ ঘোষ, তিনি আগে চন্দননগরের অতিরিক্ত ডিসি ছিলেন। গতকাল, সোমবার স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেল থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
আরও পড়ুন: গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ‘লাভ জেহাদি’ তৃণমূল নেতা, মৃত্যু হল কোচবিহারের সেই মহিলার
বুশরা বানোর আচমকা এই বদলি নিয়ে রাজ্য পুলিশের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ সোশ্যাল মিডিয়ায় বুশরা বানোর একটি ভিডিও পোস্ট নিয়েই বিতর্কের জেরে বদলি করা হয়েছে। যদিও রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে এই বদলকে জনস্বার্থে করা নিয়োগ হিসাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের কনৌজের বাসিন্দা বুশরা ২০২১ সালে IPS হলেও পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে এবং সৌদি আরবে একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপকের চাকরি করতেন। এরপর UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারতীয় রেলের ট্রাফিক সার্ভিসের আধিকারিক হিসাবে নিযুক্ত হন। যদিও সেই চাকরি করতে করতেই তিনি উত্তরপ্রদেশের প্রশাসনিক পরীক্ষায় সফল হয়ে মহকুমাশাসক হিসাবে কাজে যোগ দেন। দ্বিতীয় বার তিনি ইউপিএসসি পরীক্ষা দিয়ে পুলিশ সার্ভিসে যোগ দেন।