সহেলি মিত্র, কলকাতা: EPFO সদস্যদের জন্য রইল দারুণ সুখবর। এবার আরও সহজে আপনি আপনার অ্যাকাউন্টে কত টাকা অবশিষ্ট আছে তা অনায়াসেই জেনে নিতে সক্ষম হবেন। এর কারণ সরকারের তরফে নতুন সুবিধা শুরু করা হয়েছে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তার সদস্য, কর্মচারী এবং পেনশনভোগীদের কাছে দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক হোয়াটসঅ্যাপ চ্যানেল(WhatsApp Channel) চালু করেছে। সংস্থাটি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে এই তথ্যটি জানিয়েছে।
WhatsApp Channel চালু করল EPFO
সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টে EPFO লিখেছে, “EPFO এখন WhatsApp-এও!” অফিসিয়াল আপডেট এবং দরকারি তথ্য পেতে সদস্যদের এই চ্যানেলে যোগ দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো, পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের বারবার পোর্টালে না গিয়ে সরাসরি তাদের ফোনে অফিসিয়াল তথ্য পৌঁছে দেওয়া। তবে, এই চ্যানেলটি শুধুমাত্র তথ্যমূলক উদ্দেশ্যেই চালু থাকবে। পিএফ ব্যালেন্স চেক এবং টাকা তোলা শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল এবং UMANG অ্যাপেই করা যাবে।
কী কী সুবিধা মিলবে?
পিএফ-এর সুদের হার, নিয়মের পরিবর্তন, দাবি নিষ্পত্তির নির্দেশিকা এবং পেনশন স্কিম সংক্রান্ত সর্বশেষ আপডেট।সাইবার জালিয়াতি থেকে সুরক্ষা, অনলাইন ফর্ম পূরণের সঠিক তথ্য এবং EPFO-এর নতুন পরিষেবাসমূহ ইপিএফও স্পষ্ট করেছে যে এটি শুধুমাত্র আপডেটড তথ্য প্রদানের একটি মাধ্যম।
কীভাবে যোগদান করবেন?
EPFO কর্তৃক প্রকাশিত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কে ক্লিক করতে হবে। কেউ চাইলে নিজের স্মার্টফোনের ক্যামেরা বা হোয়াটসঅ্যাপ স্ক্যানার দিয়ে EPFO কর্তৃক জারি করা অফিসিয়াল কিউআর কোড স্ক্যান করেও সরাসরি চ্যানেলে যুক্ত হতে পারেন। লিঙ্কটি খুললে WhatsApp-এ ফলো বাটনে ক্লিক করুন। সর্বশেষ নোটিফিকেশন পেতে বেল আইকনটি চালু করুন।
আরও পড়ুনঃ মাত্র ৮৯৯৯ টাকায় বিদেশ ভ্রমণের সুযোগ! বিরাট অফার IndiGo-র
হোয়াটসঅ্যাপ চ্যানেলের পাশাপাশি ইপিএফও তার অন্যান্য ডিজিটাল পরিষেবাও প্রসারিত করছে। সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী, ভবিষ্যতে ইউপিআই গেটওয়ের মাধ্যমে পিএফ অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা চালু করার কাজ চলছে এবং এর পরীক্ষাও সম্পন্ন হয়েছে। ইপিএফও সদস্যদের সাইবার প্রতারকদের থেকে সতর্ক থাকতে বলেছে। সংস্থাটি তাদের শুধুমাত্র ইপিএফও দ্বারা যাচাই করা অফিসিয়াল চ্যানেলের লিঙ্কের মাধ্যমে সংযোগ করার পরামর্শ দিয়েছে। কোনো অজানা হোয়াটসঅ্যাপ নম্বর বা কলের সাথে আপনার UAN নম্বর, পাসওয়ার্ড, আধার বিবরণ বা ব্যাঙ্ক ওটিপি কখনও শেয়ার করবেন না