বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের লোকসভা কেন্দ্রে এবার ডিম থেরাপির শিকার হলেন কালীঘাট তৃণমূলের (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আর তারপরেই এক ভিডিও বার্তায় বিজেপিকে নিশানা করেন তিনি। একই সাথে সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) প্রসঙ্গ তুলে বেশ কিছু মন্তব্যও করলেন তৃণমূল সাংসদ মহুয়া। পাশাপাশি ডিম হামলার শিকার হয়ে নিজেকে স্বাধীনতা সংগ্রামীর সাথেও তুলনা করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ! ওই ভিডিও বার্তায় সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তেরও প্রশংসা করতে শোনা যায় তাঁকে।
নিজেকে স্বাধীনতার সংগ্রামী সাথে তুলনা করলেন মহুয়া
বুধবার, নিজের লোকসভা কেন্দ্রে দলীয় বৈঠকে যোগ দিতে গিয়ে চরম হেনস্থার শিকার হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া। তাঁর অভিযোগ, বিজেপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী পুলিশের সামনেই তাঁকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছে। এদিকে পুলিশ নীরব দর্শক হিসেবে সবটাই উপভোগ করেছে! নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করা এক ভিডিও বার্তায় মহুয়া বলেন, “আপনারা সবাই দেখেছেন সুপ্রিম কোর্ট আমাকে বলেছে যাও ডিম হামলার মুখোমুখি হও, যেভাবে একজন স্বাধীনতা সংগ্রামী বন্দুকের গুলির মোকাবিলা করে! তাই আমি আমার নিজের কেন্দ্রে একটি দলীয় বৈঠক করতে এসেছিলাম।”
মহুয়ার কথায়, “নিজের কেন্দ্রে দলীয় বৈঠকে অংশ নিতে এসেছিলাম, ঠিক সেই সময় নব নির্বাচিত বিজেপির মন্ডল সভাপতি, বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিজেপির সহ-সভাপতি সহ অন্যান্য 7 থেকে 8 জন বিজেপির কর্মী সমর্থক পুলিশকে সঙ্গে নিয়ে আমাকে হেনস্থা করেছে। পুলিশের সামনেই আমাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন বাংলায়, পুলিশের সামনে কী কী হচ্ছে! পুলিশ সবটাই দাঁড়িয়ে দেখছে।”
এরপরই কলকাতা হাইকোর্টের প্রসঙ্গ তোলেন মহুয়া মৈত্র। বলেন, “কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ডিম ছোঁড়ার মতো ঘটনা একেবারেই কাম্য নয়। এদিকে বিজেপির লোকজন পুলিশের সামনেই যা ইচ্ছে করছে! পুলিশকে বললে পুলিশ বলছে এটা জনরোষ! সাধারণ মানুষ ডিম মারছে আমরা কী করব! আমি বলছি, এখানে সাধারণ মানুষের কোনও যোগ নেই। এরা বিজেপির কর্মী সমর্থক। কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে এরাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল।”
Big shout out to Hon’ble Justice Dipankar Datta ! MiLord – I came to my constituency for a mtng informing @WBPolice & BJP workers with their help pelted eggs on me. True to your advice I faced them as a freedom fighter faced bullets. pic.twitter.com/CxO3ApzjPL
— Mahua Moitra (@MahuaMoitra) September 16, 2026
আরও পড়ুন: এদের কাটতে হবে না ট্রেনের টিকিট! ১ নভেম্বর থেকে আজীবন বিনামূল্যে ভ্রমণ, ঘোষণা রেলের
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দপ্তর প্রশংসাও শোনা যায় মহুয়া মৈত্রের গলায়। তৃণমূল সাংসদ বলেন, “আমি সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাকে বলেছিলেন তোমার যাওয়া উচিত এবং সাহসিকতার সাথে এই ধরনের বিষয়গুলির মোকাবিলা করা উচিত। তাই আমি তাঁকে বলতে চাই, আপনি যেমনটা বলেছিলেন, এটা মাথায় রেখেই আমি এখানে এসেছি এবং বন্দুকের গুলির মতোই প্রত্যেকটা ডিম হামলা সহ্য করেছি।”