অনন্যা সরকার, কলকাতা: সুখবর দিল পূর্ব রেল (Eastern Railway)। সামনেই উৎসবের মরশুম। দুর্গাপুজোর আর এক মাসও বাকি নেই। তারপরই রয়েছে ছট পুজো ও আলোর উৎসব, দীপাবলি। এই সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে তাই হাওড়া, কলকাতা রুটে বেশকিছু স্পেশাল ট্রেন (Special Train) চালাতে চলেছে পূর্ব রেল। ট্রেনগুলি নয়াদিল্লি ও হাওড়া, যোগনগরী ঋষিকেশ ও কলকাতা এবং অমৃতসর ও কলকাতার মধ্যে চলবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন দিনগুলিতে এবং কোন সময়ে এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে।
০৪০৫২/০৪০৫১ নিউ দিল্লি-হাওড়া-নিউ দিল্লি স্পেশাল
০৪০৫২ নিউ দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনটি ২ অক্টোবর, ৯ অক্টোবর, ১৬ অক্টোবর, ২৩ অক্টোবর, ৩০ অক্টোবর, ৬ নভেম্বর, ১৩ নভেম্বর, ২০ নভেম্বর ও ২৭ নভেম্বর পরপর ৯টি শুক্রবার চলবে। আর ০৪০৫১ হাওড়া-নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি ৪ অক্টোবর, ১১ অক্টোবর, ১৮ অক্টোবর, ২৫ অক্টোবর, ১ নভেম্বর, ৮ নভেম্বর, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর ও ২৯ নভেম্বর ৯টি রবিবার হাওড়া থেকে দিল্লি অবধি চলবে। স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথে উভয় অভিমুখেই গাজিয়াবাদ, আলিগড়, টুন্ডলা, গোবিন্দপুরী, সুবেদারগঞ্জ, মীর্জাপুর, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, বক্সার, আরা, পাটনা, বখতিয়ারপুর, ঝাঝা, মধুপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বর্ধমান এবং ব্যাণ্ডেল স্টেশনেও থামবে বলে জানিয়েছে পূর্ব রেল। নিউ দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেনটি শুক্রবার দিন সন্ধ্যা ৬:১৫-এ দিল্লি থেকে ছাড়বে এবং পরদিন শনিবার রাত ১১:৪০-এ হাওড়া পৌঁছাবে। আর হাওড়া – নিউ দিল্লি স্পেশালটি রবিবার রাত ১:৪০-এ ছাড়বে এবং পরদিন সোমবার সকাল ৮:২০-তে পৌঁছাবে।
০৪৩১২/০৪৩১১ যোগনগরী ঋষিকেশ-কলকাতা- যোগনগরী ঋষিকেশ স্পেশাল
০৪৩১২ যোগনগরী ঋষিকেশ-কলকাতা স্পেশাল ট্রেনটি ১৬ অক্টোবর, ২৩ অক্টোবর, ৩০ অক্টোবর, ৬ নভেম্বর, ১৩ নভেম্বর ও ২০ নভেম্বর পরপর ৬টি শুক্রবার চলবে। ০৪৩১১ কলকাতা – যোগনগরী ঋষিকেশ স্পেশাল ১৮ অক্টোবর, ২৫ অক্টোবর, ১ নভেম্বর, ৮ নভেম্বর, ১৫ নভেম্বর ও ২২ নভেম্বর ৬টি রবিবার চলবে। এই স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথে দুই দিকেই হরিদ্বার, মোরাদাবাদ, বরেলী, শাহজাহানপুর, আলমনগর, উতরেটিয়া, রায় বরেলী, মা বেলহা দেবী ধাম প্রতাপগড়, বারাণসী, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, ভাবুয়া রোড, সাসারাম, ডেহরী অন সোন, অনুগ্রহ নারায়ণ রোড, কোডারমা, হাজারীবাগ রোড, পারসনাথ, নেতাজী সুভাষ চন্দ্র বোস জং গোমো, ধানবাদ, দুর্গাপুর, ব্যান্ডেল এবং নৈহাটি স্টেশনে থামবে। যোগনগরী ঋষিকেশ-কলকাতা স্পেশাল ট্রেনটি শুক্রবার রাত ১০:২০-তে ছাড়বে আর রবিবার সকাল ৮:০০ টাকায় পৌঁছাবে। অন্যদিকে, কলকাতা- যোগনগরী ঋষিকেশ স্পেশাল ট্রেনটি রবিবার দুপুর ১:৫৫-এ ছাড়বে আর সোমবার রাত ১১:৩০-এ পৌঁছাবে।
আরও পড়ুন: গয়া-সাঁতরাগাছি নতুন ট্রেন চালুর অনুমোদন রেলের, জানুন রুট
০৪৬২৪/০৪৬২৩ অমৃতসর-কলকাতা-অমৃতসর স্পেশাল
০৪৬২৪ অমৃতসর-কলকাতা স্পেশাল ট্রেনটি ৭ অক্টোবর, ১৪ অক্টোবর, ২১ অক্টোবর, ২৮ অক্টোবর, ৪ নভেম্বর, ১১ নভেম্বর, ১৮ নভেম্বর ও ২৫ নভেম্বর পরপর ৮টি বুধবার চলবে। আর ০৪৬২৩ কলকাতা-অমৃতসর স্পেশাল ১০ অক্টোবর, ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর, ৩১ অক্টোবর, ৭ নভেম্বর, ১৪ নভেম্বর, ২১ নভেম্বর ও ২৮ নভেম্বর ৮টি শনিবার চলাচল করবে। এই স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথে দু দিকেই বিয়াস, জলন্ধর সিটি, ফাগওয়ারা, ঢন্ডারী কলাং, আম্বালা ক্যান্ট,, যমুনানগর জগাধরী, সাহারানপুর, মোরাদাবাদ, বরেলী, শাহজাহানপুর, সীতাপুর, গোন্ডা, কপ্তানগঞ্জ, বগহা, নরকটিয়াগঞ্জ, বেতিয়া, সাগুলি, বাপুধাম মোতিহারী, মুজযফরপুর, সমস্তিপুর, বরাউনি, ঝাঝা, মধুপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর এবং বর্দ্ধমান স্টেশনেও থামবে বলে জানিয়েছে পূর্ব রেল। অমৃতসর-কলকাতা স্পেশাল বুধবার রাত ৮:১০-এ ছাড়বে এবং শুক্রবার দুপুর ৩:০০-এ পৌঁছাবে। অন্যদিকে, কলকাতা-অমৃতসর স্পেশাল শনিবার ভোর ৪:৪৫-এ ছাড়বে এবং রবিবার রাত ৯:০৫-এ পৌঁছবে।