প্রকাশিত উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সংশোধিত সম্পূর্ণ সূচি, কবে কোন পরীক্ষা জানুন

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে আর মাত্র ১ দিন, আগামী ২১ সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা (HS Exam 2027)। পর পর দুইবার সংশোধনের পর সংসদের (West Bengal Council of Higher Secondary Education) অবশেষে প্রকাশ্যে আনা হয়েছে পরীক্ষার সম্পূর্ণ সংশোধিত সূচি। জানা গিয়েছে, এ বছর তৃতীয় সেমেস্টারে বসতে চলেছে ৭ লক্ষ ২২ হাজার ৫৪৭জন শিক্ষার্থী। এবং ২১০৫টি ভেনু এবং ৮২৬টি পরীক্ষাকেন্দ্রে হতে চলেছে পরীক্ষা। একনজরে জেনে নিন উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সংশোধিত সূচি।

উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সংশোধিত সূচি

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর প্রথম ভাষা (বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, পঞ্জাবি) ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় ভাষা (ইংরেজি, বাংলা, হিন্দি, নেপালি, অল্টারনেটিভ ইংরেজি) পরীক্ষা হবে। ২৫ সেপ্টেম্বর অর্থনীতি, অ্যানথ্রোপোলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লাইড এআই। ২৮ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি। এবং ২৯ সেপ্টেম্বর কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সঙ্গীত, ভিস্যুয়াল আর্টস পরীক্ষা হবে। ৩০ সেপ্টেম্বর রাশিবিজ্ঞান, মনোবিজ্ঞান, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস পরীক্ষা হবে।

১৩ অক্টোবর দুটি বিভাগে হবে পরীক্ষা

এছাড়াও ১ অক্টোবর রসায়ন, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ ও ৩ অক্টোবর দর্শন পরীক্ষা হবে। এবং ১২ অক্টোবর গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, সংস্কৃত, পার্সি, আরবি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন পরীক্ষা হবে। ১৩ অক্টোবর প্রথম ভাগে সাইবার সিকিউরিটি, এআই, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান, ফিশারিজ পরীক্ষা হবে এরপর দ্বিতীয় ভাগে হেলথ কেয়ার, অটোমোবাইল, রিটেইলিং, সিকিউরিটি, আইটি ও আইটিইএস, ইলেকট্রনিক্স, ট্যুরিজম, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাগ্রিকালচার, পাওয়ার, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইনানশিয়াল সার্ভিসেস, ফুড প্রসেসিং ও টেলিকম-সহ সব ভোকেশন্যাল বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। এবং ১৪ অক্টোবর বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন পরীক্ষা হবে।

আরও পড়ুন: এক চার্জে ছুটবে ২১১ কিমি, কলকাতা পুলিশে যুক্ত হল ১৮৩ অত্যাধুনিক ইলেকট্রিক বাইক..

উল্লেখ্য, উচ্চমাধ্যমিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৫,৬ ও ৭ অক্টোবর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু আগামী ৬ অক্টোবর, নন্দীগ্রাম এবং রেজিনগরে উপনির্বাচন, তাই সম্প্রতি বাধ্য হয়ে সেই পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছিল। তারপর পরীক্ষা শুরুর ৬ দিন আগে ফের পরীক্ষা সূচি পরিবর্তন করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। নেপথ্যে কারণ হল করম পুজো। অবশেষে তড়িঘড়ি নয়া পরীক্ষার সম্পূর্ণ সংশোধিত সূচি প্রকাশ্যে আনা হয়েছে।

Leave a Comment