দীপাবলির আগেই এই রুটে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার? রইল সম্ভাব্য সময়সূচি

সহেলি মিত্র, কলকাতা: সকল প্রতীক্ষার অবসান ঘটবে অবশেষে। শীঘ্রই চালু হতে পারে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) ট্রেন। নতুন রুটে ভারতীয় রেল (Indian Railways) দ্বিতীয় স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পরিকল্পনা করছে। দিওয়ালি এবং ছট পুজো উপলক্ষে ভারতীয় রেল জনগণকে এই বড় উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

কোন রুটে ছুটবে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন?

দেশের অন্যতম এই প্রিমিয়াম ও  দ্রুতগতির দ্বিতীয় ট্রেনটি কোন রুটে ছুটবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই। যদিও সূত্রের খবর, ট্রেনটি নয়াদিল্লি-বারাণসী ভায়া প্রয়াগরাজ,  কানপুরের মধ্যে চলবে। সম্ভবত দিওয়ালির আগেই এই ট্রেনটির যাত্রা শুরু হতে পারে। চলতি মাসেই এর পরীক্ষামূলক যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ট্রেনটি রাত ৯:২০ মিনিটে বারাণসী ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে রাত ১০:৪৫ মিনিটে প্রয়াগরাজে পৌঁছাবে। এটি রাত ১২:৩৫ মিনিটে কানপুর সেন্ট্রাল থেকে এসে ভোর ৫টায় নতুন দিল্লিতে পৌঁছাবে।

এরপর ফিরতি যাত্রায় ট্রেনটি রাত ৯:২০ মিনিটে নয়াদিল্লি থেকে ছেড়ে ভোর ৫টায় বারাণসীতে পৌঁছাবে। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিলোমিটারের মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দিল্লি, প্রয়াগরাজ ও বারাণসীর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

১৬ কোচের ট্রেনে থাকবে অত্যাধুনিক সুযোগ সুবিধা

এই নতুন, ঝকঝকে ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে, যেখানে ৮২৩ জন যাত্রীর বসার ব্যবস্থা থাকবে। এর মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার কোচ, চারটি এসি টু-টায়ার কোচ এবং একটি ফার্স্ট এসি কোচ থাকবে। ট্রেনটিতে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবার মতোই আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। হাওড়া-কামাখ্যা রুটের পর এটি হবে ভারতীয় রেলের পরিকল্পিত দ্বিতীয় স্লিপার বন্দে ভারত পরিষেবা। রেলওয়ে বোর্ড এখনও ট্রেনের নম্বর, ভাড়া এবং পরিষেবাটি চালুর তারিখ ঘোষণা করেনি।

আরও পড়ুনঃ চলত হাওড়া থেকে, বাতিল হল দেশের প্রথম ডাবল ডেকার ট্রেন, স্ক্র্যাপ ইয়ার্ডে পাঠাল পূর্ব রেল

বন্দে ভারত এক্সপ্রেস যে ভারতীয় রেলের একটি সফল মডেল সেটা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ভারত মণ্ডপমে অনুষ্ঠিত এক প্রদর্শনীতে রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-এর স্টল পরিদর্শন করেন এবং বন্দে ভারত স্লিপার ট্রেনসেটের মডেল দেখেন। আরভিএনএল এবং রুশ সংস্থা ট্রান্সম্যাশহোল্ডিং (টিএমএইচ) ‘কিনেট রেলওয়ে সলিউশনস লিমিটেড’ নামে একটি ভারত-রাশিয়া যৌথ উদ্যোগ গঠন করেছে। এই সংস্থাটি মহারাষ্ট্রের মারাঠওয়াড়ায় অবস্থিত তাদের কারখানায় প্রতিটি ১৬টি কোচ বিশিষ্ট ১২০টি বন্দে ভারত স্লিপার ট্রেনসেট তৈরি করবে।

Leave a Comment