বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলকে 2024 সালেই IPL চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। সেই ভারতীয় কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে এবার নিজেদের কোচিং স্টাফে নিয়োগ করতে পারে চেন্নাই সুপার কিংস (CSK New Coach), এমনটাই দাবি করা হচ্ছে বেশ কিছু রিপোর্টে। পাঁচবারের চ্যাম্পিয়নরা নাকি ভারতীয় তারকা চন্দ্রকান্ত পন্ডিতের কোচিং কেরিয়ারে নজর রেখেই তাঁকে এই পদের জন্য অন্যতম সম্ভাব্য এবং যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করছে। যদিও এ নিয়ে চেন্নাইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
KKR প্রাক্তনীকে দলে নেবে CSK?
কয়েকটি রিপোর্ট অনুযায়ী, খোদ মহেন্দ্র সিং ধোনি চাইছেন চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফে বিদেশীদের বদলে ভারতীয়দের গুরুত্ব দেওয়া হোক। সেই সূত্র ধরেই উঠে আসছে চন্দ্রকান্ত পন্ডিতের নাম। বলাই বাহুল্য, 2024 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স জিতেছিল এই কোচের হাত ধরেই। সে বছর চন্দ্রকান্তের কোচিং এবং শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ট্রফি জিতেছিল শাহরুখ খানের দল। মনে করা হচ্ছে, এবার সেই তারকাকেই নিজেদের কোচিং স্টাফে নিয়োগ করতে পারে CSK ম্যানেজমেন্ট। যদিও চেন্নাইয়ের কোচিং স্টাফে যুক্ত হওয়ার নিরিখে এগিয়ে রয়েছেন আরও কয়েকজন ভারতীয় কোচ!
কয়েকটি সূত্র মারফত খবর, ধোনি যেহেতু চাইছেন চেন্নাইয়ের কোচিং স্টাফে ভারতীয় কোচেদের বেশি গুরুত্ব দেওয়া হোক সে কারণেই চেন্নাইয়ের ম্যানেজমেন্টও চন্দ্রকান্ত পন্ডিদের মতো ভারতীয় কোচদের দক্ষতা পরীক্ষা করে দেখতে পারে। যদিও এ নিয়ে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। সবটাই পরিষ্কার হবে আসন্ন IPL সিজনের আগেই।
আরও পড়ুন: রোহিত শর্মার জন্যই আর টিম ইন্ডিয়ায় থাকতে চান না আগরকর! ফাঁস ‘ভয়ঙ্কর’ তথ্য
উল্লেখ্য, ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সফল চন্দ্রকান্ত পন্ডিত। কলকাতা নাইট রাইডার্স দলকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জেতানোর পর থেকেই তাঁর জনপ্রিয়তা অনেকটাই বেড়েছিল। তবে শুধু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নয় বরং ভারতের ঘরোয়া ক্রিকেটে মুম্বই ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন চন্দ্রকান্ত। এছাড়াও বিদর্ভ ক্রিকেট দলের কোচ হিসেবে 2018 ও 2019 সালে পরপর দুটি রঞ্জি ট্রফি জিতেছিলেন তিনি। এর পাশাপাশি মধ্যপ্রদেশ ক্রিকেট দলকে প্রথমবারের মতো কোচ হিসেবে রঞ্জি ট্রফি জিতিয়েছিলেন এই প্রাক্তন ক্রিকেটার।