বীরভূমের খুব কাছেই রয়েছে ‘মিনি দার্জিলিং’, একদিনের ছুটিতে ঘুরে আসুন এখান থেকে

সহেলি মিত্র, কলকাতা: আপনি কী জানেন, বীরভূমের অদূরেই রয়েছে এমন একটি পাহাড় যা আপনাকে একদম দার্জিলিং-এর অনুভূতি দেবে? যেখানে গেলে প্রকৃতির প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন আপনি। অথচ জায়গাটিতে যাওয়ার খরচ দার্জিলিং-এর থেকে অনেকটাই কম। আজ কথা হচ্ছে বীরভূমের সাঁইথিয়া থেকে ৪৫ কিমি দূরে অবস্থিত ‘মিনি দার্জিলিং’ (Mini Darjeeling) নিয়ে। আজ কথা হচ্ছে ‘সাধু পাহাড়’ (Sadhu Pahar) নিয়ে।

একদিনের ছুটিতে ঘুরে আসুন ‘মিনি দার্জিলিং’ থেকে

আজ কথা হচ্ছে ঝাড়খণ্ডের অত্যন্ত একটি সুন্দর জায়গা যার নাম হল সাধু পাহাড় (Sadhu Hill)। এই সাধু পাহাড়কে অনেকে মিনি দার্জিলিংও বলেন। ঝাড়খণ্ডের দুমকা জেলার শিকারিপাড়ায় অবস্থিত সাধু পাহাড়কে স্থানীয় মানুষ এবং পর্যটকরা ভালোবেসে ‘মিনি দার্জিলিং’ নামে ডেকে থাকেন। যারা পাহাড়, প্রকৃতিকে খুব ভালোবাসেন তাঁদের কাছে এই জায়গাটি স্বর্গের থেকে কম কিছু নয়। এখানে আপনি পাহাড়ের সবুজ প্রাকৃতিক পরিবেশ, চারপাশের শান্ত পরিবেশ এবং মনোরম আবহাওয়া পাবেন।

আরও পড়ুনঃ কালিম্পঙ-র বুকে যেন এক টুকরো স্বর্গ, পুজোয় ঘুরে আসুন ‘শিঞ্জি’ থেকে

এখান থেকে আপনি এত সুন্দর হিল টপ ভিউ পাবেন যা আপনার দার্জিলিং না যেতে পাওয়ার দুঃখ ঘুঁচিয়ে দেবে অনায়াসেই। জায়গাটি বছরের পর বছর ধরে পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে আসছে। পশ্চিমবঙ্গের বীরভূম ও ঝাড়খণ্ডের সীমানার কাছাকাছি হওয়ায় এটি দুই রাজ্যের মানুষের কাছেই একটি দারুণ অফবিট উইকএন্ড ডেস্টিনেশন হয়ে উঠেছে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে হাড় হিম করা ঠান্ডা বিরাজ করে। দার্জিলিংয়ে যেমন আবহাওয়ার ছোঁয়া পাওয়া যায়, এই জায়গায় প্রায় তেমনই আবহাওয়া বিরাজ করে। শীতকালে এই জায়গায় একে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে।

কিভাবে যাবেন?

বীরভূমের সাঁইথিয়া থেকে বা রামপুরহাট থেকে চাইলে দুই চাকা বা চার চাকা করে অনায়াসেই এই সাধু পাহাড়ে পৌঁছে যেতে পারবেন আপনি। মল্লারপুর আম্বা মোড় থেকে বাঁদিকে গিয়ে মল্লারপুর রেলগেট ছাড়িয়ে যেতে হবে। এরপর রাস্তায় থাকা বোর্ড দেখে বা গুগল ম্যাপ দেখে এগিয়ে যেতে আপনাকে আপনার নির্দিষ্ট গন্তব্যে।

Leave a Comment