বিক্রম ব্যানার্জী, কলকাতা: টিম ইন্ডিয়া (Team India) থেকে বিচ্ছিন্ন বহুদিন। একাধিক অস্পষ্ট কারণে জাতীয় দলে ডাক পাচ্ছেন না ভারতের অভিজ্ঞ বোলার মহম্মদ শামি (Mohammed Shami)। যা নিয়ে সাম্প্রতিক সময় বেড়েছে চর্চা। অনেকেই ভারতীয় তারকার জাতীয় দলে সুযোগ না পাওয়ার বিষয়টিকে বড় করে দেখছেন। ইতিমধ্যেই শামির সমর্থনে এগিয়ে এসেছেন বহু প্রাক্তন ক্রিকেটার। এমতাবস্থায়, বেড়ে গেল ভারতীয় দল থেকে বিচ্ছিন্ন পেসারের রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা। শুধুমাত্র এক ঘটনাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে, এবার কি তাহলে রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন শামি?
রাজনীতিতে নামতে চলেছেন শামি?
2027 এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। যা নিয়ে এখন থেকেই সরগরম রাজনীতি। এরই মাঝে, রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন ভারতীয় ক্রিকেটার। এরপরই দুজনের মধ্যে হয় একটি বৈঠক। আর তা নিয়েই রাজনৈতিক মহলে বেড়েছে চর্চা। প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার কি তাহলে ক্রিকেটের মাঠ ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে নেমে পড়তে চলেছেন বঙ্গ স্পিডস্টার?
বলাই বাহুল্য, আরএলডি প্রধান জয়ন্ত বাবু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শামির সাথে সাক্ষাতের একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি ভাইরাল হতেই গোটা দেশের রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যদিও ভারতীয় ক্রিকেটারের তরফে এখনও পর্যন্ত রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শামির ঘনিষ্ঠ মহলও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কাজেই এখন দেখার শেষ পর্যন্ত বেড়ে যাওয়া জল্পনা সত্যি হয় কিনা।
আরও পড়ুন: স্কুলে বোরকা পরে আসা নিষিদ্ধ করার পথে ইতালি, বিদেশি পড়ুয়াদের নিয়েও আসছে নতুন নিয়ম
উল্লেখ্য, শেষবারের মতো গত বছরের মার্চ মাসে, চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন ভারতের হয়ে খেলতে নেমেছিলেন শামি। এরপর থেকে আর সুযোগ তৈরি হলেও জাতীয় দলে ডাক পাননি এই তারকা। তবে টিম ইন্ডিয়ায় খেলার সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে নিজের জাত চেনাচ্ছেন শামি। কিছুদিন আগেই দিলীপ ট্রফিতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে, খেলবেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও