ভারতের এই দ্বীপে প্রবেশ করলেই নাকি মৃত্যু অবশ্যম্ভাবী, জানেন কোথায় সেই জায়গা?

প্রীতি পোদ্দার, কলকাতা: ভৌগোলিক তথ্য অনুযায়ী, বিশ্বে এমন অসংখ্য ভূখণ্ড বা দ্বীপ রয়েছে যা আজও নানা রহস্যে মোড়া, এখনও পর্যন্ত নাকি কোনো বিজ্ঞানী সেই রহস্য (Unknown Facts) ভেদ করতে পারেনি। ঠিক তেমনই পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে একবার গেলে নাকি আর ফিরে আসা যায় না। এবং সবচেয়ে অবাক করা বিষয় হল সেই জায়গাটি ভারতেই অবস্থান করছে (Dangerous Place Of India)। আর সেটি হল আন্দামান-নিকোবারের উত্তরের সেন্টিনেল দ্বীপ (North Sentinel Island)।

কোথায় এই উত্তর সেন্টিনেল দ্বীপ?

বঙ্গোপসাগরের বুকে পর্যটকদের অন্যতম আকর্ষণ হল আন্দামান দ্বীপপুঞ্জ। তারই মধ্যে অন্যতম হল উত্তর সেন্টিনেল দ্বীপ। চারদিক সমুদ্রে ঘেরা এই দ্বীপের বাসিন্দাদের ‘সেন্টিনেলিজ’ নামে ডাকা হয়। সভ্য সমাজের থেকে নিজেদেরকে এরা বরাবর সরিয়ে রেখেছে আজও। শোনা যায়, এই দ্বীপকে ঘিরে লুকিয়ে আছে একাধিক নানা রহস্য, যা আজও কেউ উন্মোচন করতে পারেনি। এদিকে উত্তর সেন্টিনেল দ্বীপে আজ পর্যন্ত যারাই ঢোকার চেষ্টা করেছেন, তাঁদের বেশিরভাগই বিপদের মুখে পড়েছেন, এমনকি অনেকে মারাও গিয়েছেন।

প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ

জানা গিয়েছে, এখানে বসবাসকারী সেন্টিনেলিজ উপজাতি এখনও শিকারের উপর নির্ভর করে জীবনধারণ করে। অনুপ্রবেশকারীদের প্রতিহত করার জন্য ধনুক ও তীর ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। বলা হয়, আত্মরক্ষার জন্য সেন্টিনেলিজরা লোহার তৈরি তীর ব্যবহার করে। এবং সেই তীরের ফলায় বিষ মাখানো থাকে। ইতিমধ্যেই এই তীরের আঘাতে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। এই জনগোষ্ঠীর শারীরিক গঠন অনেকটা দক্ষিণ ভারতীয়দের মতোই এবং উচ্চতাও বেশ খাটো। তবে এরা অত্যন্ত বিপজ্জনক বলেই সকলেই এই দ্বীপ এড়িয়ে চলে।

আরও পড়ুন: রাতে সারাক্ষণ চালু থাকে WiFi? ভয়ংকর বিপদ ডেকে আনছেন শরীরে, জানুন আসল তথ্য

এর আগে ২০১৮ সালে মার্কিন মিশনারি জন অ্যালেন চাও ওই দ্বীপে গিয়েছিলেন, কিন্তু তাঁর আচরণ পছন্দ না হওয়ায় নাকি সেন্টিনেলিজরা তাঁকে হত্যা করেছিল। এছাড়াও, ২০০৪ সালের ভয়ংকর সুনামির পর এক সেনা হেলিকপ্টার দ্বীপের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তখনও একজন আদিবাসী তীর ছুড়ে আক্রমণ করেন। সেই ঘটনায় সারা বিশ্ব চমকে গিয়েছিল। পাশাপাশি ২০০৬ সালে দুজন ভারতীয় মৎস্যজীবী ভুল করে দ্বীপের কাছে চলে যান। তাঁদেরও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এমনকি ওই দেহদুটি নাকি বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রেখেছিলেন সেন্টিনেলিজরা।

Leave a Comment