=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩৬% কমল ফিনটেকের শেয়ারের দাম, তবুও মোটা টাকা লাভ হল বিনিয়োগকারীদের, বুঝুন কীভাবে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে (Stock Market) উলটপুরাণ! বৃহস্পতিবার, ভারতীয় শেয়ার বাজারের ব্যাপক অস্থিরতার মাঝে এক ধাক্কায় 36 শতাংশ কমে গেছে পলিসি বাজারের (Policy Bazaar) মূল সংস্থা পিবি ফিনটেকের শেয়ারের দাম। আর এই বিরাট পতনের ফলে বিনিয়োগকারীদের একটা বড় অংশের লোকসান হলেও এই সংস্থার শেয়ারের কিছু বিনিয়োগকারী ব্যাপক মুনাফা অর্জন করেছেন। লাভের মুখ দেখেছেন তাঁরা। সাধারণত শেয়ার বাজারে এমন খবর শোনা যায় না। শেয়ারের দাম কমে যাওয়ার পরেও বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন এমন ঘটনা আদতেই বিরল।

দাম কমে যাওয়া সত্ত্বেও লাভবান হলেন বিনিয়োগকারীরা

এদিন, পিবি ফিনটেকের শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটা কমে গেলেও সেপ্টেম্বর মাসের 1600 পুট অপশন চুক্তিতে যাঁরা বিনিয়োগ করেছিলেন, সেইসব বিনিয়োগকারীরা বৃহস্পতিবার লাভের মুখ দেখেছেন। কয়েকটি রিপোর্ট অনুযায়ী, 20 হাজার টাকা বিনিয়োগ করে এইসব বিনিয়োগকারীরা 75 লাখ টাকা পেয়ে গিয়েছেন। যদিও এটি ডেরিভেটিভস ট্রেড। কাজেই এতে ঝুঁকিও রয়েছে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কী এই পুট অপশন চুক্তি? সাধারণত এই অপশন চুক্তি একজন ট্রেডারকে একটি নির্দিষ্ট মূল্যেই শেয়ার বা স্টক বিক্রি করার অধিকার দেয়। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ধরা যাক একটি শেয়ারের দাম 1700 টাকা। অন্যদিকে পুট অপশনের স্ট্রাইক প্রাইস রাখা হল 1600 টাকা। অর্থাৎ এই অপশনের জন্য 10 টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। এবার ওই শেয়ারের দাম যদি বাজারে 1400 টাকা বা তারও কমে নেমে যায়, তবুও বিনিয়োগকারী 1600 টাকাতেই ওই শেয়ার বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন: ফের সম্পত্তিতে আদানির কাছে হেরে ছিটকে গেলেন মুকেশ আম্বানি

বলাই বাহুল্য, পুট অপশন চুক্তির পর স্টকের দাম যদি বাড়তে থাকে এবং পুট প্রিমিয়াম বাড়তে থাকে সেক্ষেত্রে বিনিয়োগকারীর বিনিয়োগের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বাড়বে। এক্ষেত্রে যে বিষয়টি বলে রাখা দরকার সেটা হল, যখন কোনও বিনিয়োগকারী পুট অপশন চুক্তিতে যান তখন তিনি স্টক বা শেয়ারের পুরো দাম পরিশোধ করেন না বরং শুধুমাত্র প্রিমিয়াম টুকুই দেন। এতে লাভের সম্ভাবনা বেশি থাকে। তবে এখানে সবচেয়ে খারাপ দিক হল, আপনার অপশনের দাম দ্রুত কমেও যেতে পারে, এমনটা হলে শেষ পর্যায়ে আপনার পুরো প্রিমিয়ামের মূল্য শূন্যেও নেমে আসতে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment